অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৩ রাত ০৯:৫১

remove_red_eye

৪৫৩

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় বাড়ির রংয়ের কাজ করতে গিয়ে আইপিএস কারেন্টের শক খেয়ে রং-মিস্ত্রির মৃত্যু হয়।
সোমবার বিকেল ৪ টায় তহশিলদার রুবিনা বেগমের হাজিরহাট ইউনিয়নের উপজেলা পরিষদের দীঘির সামনের বাড়িতে রংয়ের কাজ করতে গিয়ে এই ঘটনা ঘটে। তিনি (রুবিনা বেগম) উপজেলা ভূমি অফিসের ১ নং মনপুরা ইউনিয়নের তহশিলদারের দায়িত্বে রয়েছেন।
কারেন্টের শক খেয়ে মৃত্যু হওয়া রং-মিস্ত্রি হলেন, আশরাফুল ইসলাম সোহাগ (২৬)। তিনি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা নুরু মাঝির ছেলে।
এদিকে অভিযোগ উঠেছে তহশিলদারের পক্ষে অবস্থান নেওয়া স্থানীয় প্রভাবশালী একটি মহলের সাথে পুলিশের সমঝোতার পর মৃত হওয়া রং-মিস্ত্রির মরদেহ ময়নাতদন্ত না করেই হস্তান্তর করে পুলিশ।
স্থানীয় একাধিক ব্যাক্তি নাম না প্রকাশ শর্তে জানান, মনপুরায় মার্ডার বা যে কোন ঘটনায় মানুষ মারা গেলে থানায় মামলা হয় না। পুলিশের সাথে সমঝোতা করে শালিশের মাধ্যমে সমাধান করা হয়। কারেন্টে শক খেয়ে মৃত্যু হওয়া রং-মিস্ত্রির বিষয়টিও এর ব্যতিক্রম হয়নি।
তবে অভিযোগের ব্যাপারে মনপুরা থানার ওসি মোঃ জহিরুল ইসলাম জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও রং-মিস্ত্রির পরিবারের ময়নাতদন্ত না করার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত না করে লাশ হস্তান্তর করা হয়। তবে এই ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়।

জানা যায়, সোমবার তহশিলদার রুবিনা বাসায় রংয়ের কাজ করছিল রং-মিস্ত্রির সোহাগ। পরে দুপুর বেলায় আইপিএস কারেন্ট চালু করে তহশিলদার রুবিনা। এই সময় রং কাজ করা অবস্থায় ওই আইপিএস এর কারেন্টের শক খেয়ে নিচে পড়ে যায় রং-মিস্ত্রির সোহাগ। পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বে থাকা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সিবগাতুল ইসমলাম মৃত ঘোষনা করে। পরে হাসপাতাল থেকে মৃতদেহ থানায় নিয়ে যায় পুলিশ। পরে শুরু হয় পুলিশের সাথে তহশিলদারে পক্ষ নেওয়া প্রভাবশালী মহলের তদবির।
এই ব্যাপারে মনপুরা হাসপাতালের দায়িত্বেথাকা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সিবগাতুল ইসলাম জানান, কারেন্টের শক খাওয়া ব্যাক্তি হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয়।
এই ব্যাপারে তহশিলদার রুবিনা বেগম ও রং-মিস্ত্রির পরিবারের সাথে আলাপ করার দীর্ঘক্ষণ চেষ্টার পরও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে এই ব্যাপারে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, রং-মিস্ত্রির আমার ইউনিয়নের বাসিন্দা তাই থানায় গিয়েছি। পরে ওসির কাছে রং-মিস্ত্রির পরিবার ময়নাতদন্ত না করার আবেদন করলে পুলিশ মরদেহ হস্তান্তর করে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...