তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৩ রাত ০৯:৫৭
৪৩১
এম, নুরুন্নবী, তজুমদ্দিন : একুশ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের আয়োজিত সভায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগকে নেতৃত্বশূন্য করতে ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল ততকালীন বিএনপি-জামাত জোট সরকার। ২১ আগষ্টের এই গ্রেনেড হামলার মুল মাষ্টার মাইন্ড ছিলেন তারেক জিয়া। বিএনপি জামাত জঙ্গিগোষ্ঠীর গ্রেনেড হামলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হন। আহত হন প্রায় ৫ শতাধিক। আহতদের মধ্যে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং অনেকে দেহে স্পিলিন্টার নিয়ে বর্তমানে দুর্বিষহ জীবন-যাপন করছেন।
২১ আগষ্ট সোমবার বিকাল ৫ টায় তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মাষ্টার তৈয়বুর রহমানের সভাপতিত্বে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আর বলেন, তারেক রহমান ২১ আগষ্ট গ্রেনেড হামলার পরিকল্পনার সাথে জড়িত ছিলেন। তার সাথে মদদ যুগিয়েছিল বাবর, মুফতি হান্নান সহ হরকাতুল জিহাদের জঙ্গিরা। গ্রেনেড হামলার পরে ঘাতক চক্রদেরকে নিরাপদে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগও করে দিয়েছিল তৎকালীন বিএনপি-জামাত জোট।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন আহম্মেদ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত