অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

‘ব্যবসার পরিস্থিতি’ জনপ্রিয়তার পর আলী হাসানের ‘বাজার গরম’

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:১৮

remove_red_eye

৪৯৩

নতুন প্রজন্মের র‌্যাপার আলী হাসান ‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামের জীবনমুখি গানটি প্রকাশের পর সবার নজরকাড়েন। সোশ্যাল মিডিয়ায় তিনি খুল অল্প সময়ের মধ্যে ভাইরাল হন। সব শ্রেণির শ্রোতা-দর্শকরা গানটি পছন্দ করেন।

‘ব্যবসার পরিস্থিতি’ গানটি প্রকাশের পর পরই ট্রেন্ডিংয়ের চলে আসে। অল্প সময়ের মধ্যেই আলী হাসান ভক্ত-অনুরাগী তৈরি করেন।

‘ব্যবসার পরিস্থিতি’ গানটি প্রকাশের পর আলী হাসান বিরতি নিয়ে আবারও তার ভক্তদের জন্য নতুন গান নিয়ে এসেছেন। তার এবারের গানের শিরোনাম ‘বাজার গরম’। ‘ব্যাবসার পরিস্থিতি’ প্রকাশের এক বছর পর গান তিনি তিনি শ্রোতাদের এ গানটি উপহার দিলেন।

‘বাজার গরম’ গানটি গত বৃহস্পতিবার প্রকাশের তিন দিনের মধ্যে ইউটিউবে ট্রেন্ডিংয়ের তালিকায় শীর্ষ চলে আসে। এরই মধ্যে গানটি বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। সমসাময়িক ঘটনা এবারের গানটিতেও তুলে ধারা হয়েছে। ফলে সবার নজর কেড়েছে গানটি।

‘বাজার গরম’ গানটি প্রসঙ্গে আলী হাসান বলেন, আমার আগের গানের মতো এ গান নিয়েও বড় কোনো প্রত্যাশা ছিল না। সবাই গানটি এভাবে লুফে নেবেন তা চিন্তা করতে পারিনি। সব মিলয়ে আমাকে বেশ ভাগ্যবান মনে হচ্ছে।

আলী হাসান আরও বলেন, প্রথম গানটি প্রকাশের পর মাঝখানে কোনো গান করিনি। আমার সঙ্গে আরও যে ১১ জন রয়েছে, বিশেষ করে তাদের তাগাদায় গানটি করা হয়েছে। আমার গানের দলের সব সদস্যরা তাগাদা দিয়ে বলছিল, ‘ভাই, গান করি।’আমি যে ধরনের গান করতে চাই, তা চাইলেই তো আর হুট করে করা যায় না। তাই একটু সময় নিয়ে গানটি করেছি।

‘বাজার গরম’ গানটির কথা ও সুর করেছেন আলী হাসান। গানটিতে ১১ জন শিল্পী অংশ নিয়েছেন। গানটি জি-সিরিজের ইউটিউ চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...