অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


শাকিবের ‘প্রিয়তমা’র সাফল্যে নির্মাতাকে গাড়ি উপহার দিলেন প্রযোজক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:১৯

remove_red_eye

৪১২

ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান। গত ঈদে তার অভিনীত ও নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি মুক্তি পায়। এবারের ঈদে মুক্তি পাওয়া ৫টি সিনেমার মধ্যে ‘প্রিয়তমা’ এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে বিবেচিত হয়েছে। এখনো দেশ এবং বিদেশে ‘প্রিয়তমা’ সিনেমাটি চলছে সগৌরবে।

মঙ্গলবার (২২ আগস্ট) নতুন খবর দিলেন নির্মাতা হিমেল আশরাফ। তার ‘প্রিয়তমা’ সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান তাকে ব্রান্ড নিউ গাড়ি উপহার দিয়েছেন। কারণ হিসেবে জানা যায়, সিনেমার সাফল্যে সন্তুষ্ট হয়ে তাকে এ উপহার দেওয়া হয়েছে। এই তথ্য হিমেল নিজেই নিশ্চিত করেছেন।

গাড়ি উপহার পেয়ে প্রযোজককে ধন্যবাদ দিতে ভুললেন না পরিচালক হিমেল আশরাফ। সামাজিক যোগাযোগমাধ্যমে গাড়ির শো-রুমের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া। প্রিয়তমার সাফল্যের জন্য এই ব্র্যান্ড নিউ গাড়িটি উপহারের জন্য।’

ঈদে ১০০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমাটির টিজার, গান ও শাকিব খানের লুকের জন্য মুক্তির আগে থেকেই দর্শক মহলে বেশ সাড়া ফেলে। এখনো দেশের ৩৬টি প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ চলছে। তার পাশাপাশি বিশ্বের কয়েকটি দেশে চলছে।

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। আরও আছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন, শহীদ উন নবীসহ আরও অনেকে।

সুত্র জাগো

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...