মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৩ রাত ০৯:৩৪
৪৩১
মনপুরা প্রতিনিধি: ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির ছেলে ও ছাত্রলীগের বহিস্কৃত সাবেক সহ সভাপতির বিরুদ্ধে বসত ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সিরাজগঞ্জ নামক স্থানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মনপুরা থানায় বিকালে মামলা দায়ের করেন। এক শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইতো পূর্বে মনপুরা উপজেলা ছাত্রলীগের সহসভাপতির পদসহ ছাত্রলীগ থেকে এনাম হাওলাদার কে বহিস্কার করেন জেলা ছাত্রলীগ।
মামলার বাদী ও স্থানীয় সূত্রে জানা জানা যায়, অভিযুক্ত এনাম হাওলাদার উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মেম্বারের ছেলে। এনাম হাওলাদার দীর্ঘদিন যাবৎ ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি তার স্বামীকে জানালে এনামের বাবার কাছে বিচার দাবী করলে উল্টো এলাকা ছাড়া করার হুমকি দেন তিনি। সর্বশেষ ঘটনার দিন মঙ্গলবার শারিরিক নির্যাতনের স্বীকার হওয়া গৃহবধূ তার দুই কন্যা সন্তানকে নিয়ে তার স্বামীর ঘরেই ছিলেন। গৃহবধূর স্বামী মাছ বিক্রি করতে বাজারে চলে যায়। এসময় পার্শ্ববর্তী বাড়ির দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর মেম্বারের ছেলে মোঃ এনাম হাওলাদার এসে গৃহবধূর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং গৃহবধুকে মুখ চেপে ধরে জোরপূর্বক শারিরিক নির্যাতন করে। পরবর্তীতে গৃহবধূ ডাক চিৎকারে এলাকাবাসি ছুটে আসলে অভিযুক্ত এনাম হাওলাদার পালিয়ে যায়। খবর পেয়ে গৃহবধুর স্বামী বাড়িতে আসলে ঘটনার বর্ননা শুনে এর পর মনপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়। স্থানীয়রা জানান, ইতিপূর্বেও এনাম হাওলাদারের বিরুদ্ধে মনপুরা থানায় একাধিক ধর্ষণ মামলা দায়ের করা হয়।
এই ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগর সাংবাদিকদের জানান, এনাম হাওলাদার ছাত্রলীগের কোন পর্যায়ের নেতা ও কর্মী নন। তাকে এর আগে একই কান্ডে জেলা ছাত্রলীগ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পদ ও ছাত্রলীগ থেকে বহিস্কার করেন।
মনপুরা থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম জানান, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের এক গৃহবধূকে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে নারী বাদী হয়ে একটি মামলা দিয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত