বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৩ রাত ০৯:১০
৯৯৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির (বিপিএম) বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। সেই সাথে তাকে রেঞ্জ ডিআইজি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক তুলে দেন।
বুধবার (২৩ আগষ্ট) বরিশাল রেঞ্জ কার্যালয় সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মো. জামিল হোসেনের সভাপতিত্বে জুলাই ২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
এছাড়াও জেলার সদর উপজেলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফাকে জুলাই মাসের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ও ভোলা সদর মডেল থানায় কর্মরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাজির হোসেনকে রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসাবে নির্বাচিত করা হয়।
এ সময় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ফারুক উল হক এবং ভোলা জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয় আমাকে যোগ্য মনে করে এই স্বীকৃতি দিয়েছেন। আমি ২৪ ঘন্টার প্রতিটা সময় ভোলাবাসীর যে কোনো সুবিধা-অসুবিধায় পাশে ছিলাম এবং আগামীতেও থাকব। আমাকে যে কোনো অসুবিধার কথা জানালে সাথে সাথে ভোলাবাসীর সেই অসুবিধা লাঘব করার আপ্রাণ চেষ্টা করব।
তাঁর এই স্বীকৃতি লাভকে ভোলাবাসীর সম্মান ও মর্যাদা আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করেন ভোলার সুধীজনেরা।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক