লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে আগস্ট ২০২৩ রাত ০৯:০৪
৩৭৫
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন পোস্ট অফিসে সঞ্চয়পত্র, ফিক্সড একাউন্ট, সেভিংস একাউন্টের কাঙ্খিত সেবা মিলছেনা। জেলার বিভিন্ন উপজেলা পোস্ট অফিসগুলোতে এসব সেবা থাকলেও লালমোহন পোস্ট অফিসে এসব সেবা বন্ধ প্রায় আড়াই বছর। ফলে সঞ্চয়পত্র, ফিক্সড ও সেভিংস একাউন্টের সেবা পেতে ভোলা জেলা সদরের পোস্ট অফিসে যেতে হয় এ এলাকার গ্রাহকদের। যা নিয়ে রীতিমতো বিপাকে সেবাপ্রার্থী এসব গ্রাহকরা।
লালমোহন পোস্ট অফিস সুত্রে জানা যায়, এনালগ পদ্ধতি (কাগজে-কলমে) থাকাকালীন সঞ্চয়পত্র, ফিক্সড একাউন্ট, সেভিংস একাউন্টের সেবা ছিল এ পোস্ট অফিসে। তবে ২০২১ সালের জুনের পর থেকে তা বন্ধ রয়েছে।
সঞ্চয়পত্রের জন্য লালমোহন পোস্ট অফিসে এসেছিলেন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর গ্রামের শাহীন ও মোস্তাক। তারা জানান, এখানে সঞ্চয়পত্রের সেবা মিলছে না। এতদূরে ভোলায় যাওয়া আসাও অনেক সময়ের ব্যাপার। সেবাটা এখানে হলেই সকলের জন্য ভালো হতো। সঞ্চয়পত্র, ফিক্সড একাউন্ট, সেভিংস একাউন্টের সেবা পেতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার থেকে মো. মোস্তফা, পৌর শহরের আলমসহ আরও কয়েকজন সেবা না পেয়ে ফিরে গেছেন। এভাবে প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের।
লালমোহন পোস্ট অফিসের পোস্ট মাস্টার মো. আলমগীর হোসেন বলেন, সঞ্চয়পত্র, সেভিংস ও ফিক্সড একাউন্ট সেবাগুলো বর্তমানে অনলাইনে। তবে সেটা আমাদের এখানে এখনো চালু হয়নি। সেবাগুলো চালু করার বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষ কে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোঃ মনজুরুল আলম বলেন, উপজেলা পর্যায়ে সঞ্চয়পত্র, ফিক্সড একাউন্ট, সেভিংস একাউন্টের সেবা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত