অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

যুক্তরাষ্ট্র সেপ্টেম্বরে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দিবে: পেন্টাগন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৩ বিকাল ০৫:৫৯

remove_red_eye

৩৫৭

পেন্টাগন বৃহস্পতিবার বলেছে, তারা ইউক্রেনীয় এফ-১৬ পাইলটদের আগামী মাস থেকে প্রশিক্ষণ শুরু করবে যাতে তারা রুশ বাহিনীর বিরুদ্ধে উন্নত বিমান ব্যবহার করতে পারে।
ইউক্রেন দীর্ঘদিন ধরে এই অত্যাধুনিক ফাইটার জেটগুলো চেয়েছিল যাতে রুশ আক্রমণের বিরুদ্ধে আরও ভালভাবে লড়াই করা যায়। রুশ বাহিনীর দখলকৃত ভূমি পুনরুদ্ধারের লক্ষে এখন ইউক্রেন বাহিনী একটি উপযুক্ত পাল্টা আক্রমণে যুক্ত রয়েছে।
পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেছেন, বিমানটির রক্ষণাবেক্ষণের জন্য মার্কিন প্রশিক্ষণে ‘বেশ কিছু’ পাইলট এবং কয়েক ‘ডজন’ কর্মী জড়িত থাকবে।
তিনি বলেন, ‘এই পাইলটরা পরের মাসে অ্যারিজোনায় এফ-১৬ ফ্লাইং প্রশিক্ষণে অংশ নেওয়ার আগে সেপ্টেম্বরে টেক্সাসের সান আন্তোনিওতে ল্যাকল্যান্ড এয়ার ফোর্স বেসে ইংরেজি ভাষায় প্রশিক্ষণ পরিচালনা করবে। অ্যারিজোনা প্রশিক্ষণ মরিস এয়ার ন্যাশনাল গার্ড বেসে অনুষ্ঠিত হবে।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ইউক্রেনের প্রতিপক্ষ ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার কথা বলেছেন এবং তারা প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষাকে যতক্ষণ সময় লাগে সমর্থন করার এবং রাশিয়াকে তার কর্মকান্ডের জন্য জবাবদিহি করার জন্য মার্কিন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।’

সুত্র বাসস

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...