বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:০০
৩৬৯
প্রিমিয়ার লিগ ছেড়ে সৌদি আরবের আল নাসরে যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার আইমেরিক লাপোর্তা। ২৩মিলিয়ন পাউন্ডে বৃহস্পতিবার ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে।
ক্যারিয়ারে সিটির হয়ে ১২টি শীর্ষ ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন স্প্যানিশ এই সেন্টার ব্যাক। তবে ট্রেবল জয়ী গত মৌসুমটিতে সিটিতে খুব একটা গুরুত্ব পাননি তিনি। মৌসুমের শেষভাগে ক্রোয়েশিয় ডিফেন্ডার জোসকো গাভারডিওল সিটিতে যোগ দেয়ায় দলের মধ্যে নিয়মিত হবার সুযোগ আরো কমে গেছে লাপোর্তার।
লোভনীয় অর্থে সৌদি আরবে পাড়ি জমানো তারকাদের তালিকায় নতুন করে যুক্ত হলেন সিটির ২৯ বছর বয়সী এ তারকা। ২০১৮ সালের জানুয়ারিতে ক্লাবের তৎকালিন রেকর্ড ৫৭ মিলিয়ন পাউন্ডে অ্যাথলেটিক বিলবাও থেকে যোগ দানের পর এ পর্যন্ত সিটির হয়ে ১৮০টি ম্যাচ খেলেছেন তিনি।
লাপোর্তা বলেন,‘সর্বশেষ ছয়টি মৌসুম আমি সিটির প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। প্রথম যখন যোগদানের তখন ট্রফি জয়ের সম্ভাবনা নিয়ে উন্মুখ ছিলাম। যাই হোক আমরা ঐক্যবদ্ধ হয়ে যে সফলতা অর্জন করেছি তা আমি কল্পনায়ও ভাবিনি। এজন্য আমি কোচ, সতীর্থ এবং ম্যানচেস্টার সিটির বিশাল সমর্থকগোষ্ঠিকে ধন্যবাদ জানাচ্ছি।’
এখন আল নাসরের সঙ্গে সৌদি প্রো লিগে খেলবেন লাপোর্তা। যেখানে আগেই যোগ দিয়েছেন পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো এবং সাদিও মানে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত