অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৩ রাত ০৯:৫১

remove_red_eye

৪৮৪

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইকবাল হোসেন সোহেল নামে ২২ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কালমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সোহেল ওই এলাকার মো. কামাল মিঝির ছেলে।
জানা যায়, শুক্রবার বিকালের দিকে মোটর দিয়ে নিজ বসতঘরের পাশের ডোবার পানি সেচ করতে যান সোহেল। এ সময় মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে আশেপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে সোহেলকে উদ্ধার করে দ্রæত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক সোহেলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই তরুণের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

প্রতিনিধি: ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইকবাল হোসেন সোহেল নামে ২২ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কালমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সোহেল ওই এলাকার মো. কামাল মিঝির ছেলে।
জানা যায়, শুক্রবার বিকালের দিকে মোটর দিয়ে নিজ বসতঘরের পাশের ডোবার পানি সেচ করতে যান সোহেল। এ সময় মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে আশেপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে সোহেলকে উদ্ধার করে দ্রæত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক সোহেলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই তরুণের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...