অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মহাকাশ কর্মসূচির উন্নয়নে ভারতের চন্দ্রাভিযান একটি মডেল: নরেন্দ্র মোদি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৩ বিকাল ০৪:২৩

remove_red_eye

৩৫৩

যেসব দেশ তাদের নিজস্ব মহাকাশ কর্মসূচির উন্নয়ন ঘটাতে চান তাদের জন্যে কম খরচে ভারতের চন্দ্রে অবরতরণ একটি মডেল। 
ভারতের সফল এই চন্দ্রাভিযানের নেপথ্যের বিজ্ঞানীদের প্রশংসাকালে শনিবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কথা বলেন। 
ভারতের চন্দ্রায়ন-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে। এর মধ্যদিয়ে চাঁদে মহাকাশযান অবতরণকারী চতুর্থ দেশ হিসেবে তালিকায় যুক্ত হলো ভারত। 
এর আগে এ তালিকায় যুক্ত ছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন।
বেঙ্গালুরুতে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে (আইএসআরও) মিশন স্টাফদের উদ্দেশে মোদি বলেন, অন্য দেশ যারা চন্দ্রাভিযানে নামতে চায় তাদের নতুন উপায়ের নির্দেশনা দেবে আমাদের এই মিশন।
তিনি আরো বলেন, এটি কেবল চাঁদের রহস্যই উন্মোচন করবে না, পৃথিবীর চ্যালেঞ্জসমূহ মোকাবেলাতেও সহায়ক হবে। 
উল্লেখ্য, চার বছর আগে ভারতের চন্দ্রাভিযান-২ ব্যর্থ হয়েছিল। 
মোদি সেই ব্যর্থতা থেকে শিক্ষা নেয়ায় এবং নিরলসভাবে মিশনের কাজ চালিয়ে যাওয়ায় বিজ্ঞানীদের প্রশংসা করেন। 
ভারতের এই চন্দ্রাভিযানে খরচ হয়েছে ৬১০ কোটি রুপি যা প্রায় সাড়ে সাত কোটি মার্কিন ডলারের সমান। বিশে^র অনেক মহাকাশ অভিযানের তুলনায় ভারত খুব কম খরচে এই সফল চালালো।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...