অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

‘সেরা কণ্ঠে’র সেরাদের সেরা হতে চান শুভ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

৪৭৮

এ সময়ের তরুণ সংগীতশিল্পী ও মিউজিক কম্পোজার অনিরুদ্ধ শুভ দাপিয়ে বেড়াচ্ছেন ঐক্য.কম.বিডি চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন-৭ এর মঞ্চ। বিজ্ঞ বিচারক দেশবরেণ্য কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী ও রেজোয়ানা চৌধুরী বন্যার দেওয়া নম্বর এবং দেশবাসীর থেকে পাওয়া ভোটে সর্বোচ্চ স্কোর পেয়েছেন তিনি।

অন্যদিকে কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার কাছ থেকে মেডেল সম্মাননা নিয়ে ময়মনসিংহের এ তরুণ এখন সেরা কণ্ঠের সুপার রাউন্ডে। শুভ একই সঙ্গে একজন সংগীত ও যন্ত্রশিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক।

তার কথা, সুর, সংগীত ও কণ্ঠে বেশ কিছু গান স্পটিফাই, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সুনাম অর্জন করেছেন। অনিরুদ্ধ শুভ এরই মধ্যে শিল্পী হিসেবে গুগল ভেরিফায়েড এবং স্পটিফাইসহ বিভিন্ন অনলাইন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে ব্লু-ভেরিফায়েড।

তার সংগীত পরিচালনায় বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরাও। গানের পাশাপাশি নাটক, সিনেমা, ওয়েব ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক, জিঙ্গেল, টিভিসি, ওভিসির কাজেও দক্ষতা দেখাচ্ছে সমানতালে।

জাতীয় পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত অনিরুদ্ধ শুভ একই সঙ্গে বাংলাদেশ সরকার অনুমোদিত দুটি জাতীয় সংগঠন ‘মিউজিক কম্পোজার সোসাইটি বাংলাদেশ’ এবং ‘বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন’র একজন সদস্য।

বর্তমানে দেশ-বিদেশে স্টেজ শো ও কনসার্ট নিয়ে ব্যস্ত শুভ সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন। এ প্রোগ্রামটি পরিচালনা করছেন সেরা কণ্ঠের প্রকল্প প্রধান ইজাজ খান স্বপন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...