অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

শাহরুখের ‘জওয়ান’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:০৭

remove_red_eye

৪০৩

বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‌‌‘জওয়ান’। সারা বিশ্বের পাশাপাশি এটি বাংলাদেশে মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর। ‘জওয়ান’ সারা বিশ্বে ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে।

রোববার (২৭ আগস্ট) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’-এর প্রধান ও নির্মাতা অনন্য মামুন।

এ প্রসঙ্গে তিনি বলেন, আগামী ৭ সেপ্টেম্বর যেহেতু বৃহস্পতিবার, বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর, শুক্রবার। কারণ বাংলাদেশে শুক্রবার ছাড়া সিনেমা মুক্তির নিয়ম নেই।

সাপ্টা চুক্তির আওতায় সিনেমাটি মুক্তির জন্য বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। এটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।

এ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে। আরও আছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া আরও সিনেমাটিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগি বাবু প্রমুখ।

অ্যাটলি কুমারের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...