বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:২৫
৩৭৫
সেনা শাসিত মালির ওপর নিষেধাজ্ঞা বিষয়ক জাতিসংঘ প্রস্তাবে রাশিয়া ভেটো দিয়েছে।
নিষেধাজ্ঞা সম্বলিত প্রস্তাবটির মেয়াদ একবছর বাড়ানোর উদ্যোগ নেয়ার এই চেষ্টার পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের ১৩ সদস্যই ভোট দেয়। রাশিয়া প্রস্তাবে ভেটো দেয়। চীন ভোটদানে বিরত থাকে।
মালির ঔপনেবেশিক শাসক ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবের মেয়াদ বাড়ানোর এই উদ্যোগ নেয়। প্রস্তাবটির মেয়াদ চলতি সপ্তাহে শেষ হবে।
এতে মালির ওপর আরোপিত নিষেধাজ্ঞা পর্যবেক্ষণে সেখানে অবস্থানরত জাতিসংঘ বিশেষজ্ঞ দলকে রাখার কথা বলা হয়েছে। এই বিশেষজ্ঞ দল অভিযোগ করেছে, মালির বাহিনী ও তাদের বিদেশী নিরাপত্তা অংশীদাররা জনগণের ওপর অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে।
এই বিদেশী নিরাপত্তা অংশীদার মূলত রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারকেই বুঝানো হয়েছে।
পশ্চিমা শক্তিসমূহ বলছে, এই অভিযোগের কারনে রাশিয়া প্রতিশোধ হিসেবে প্রস্তাবে ভেটো দিয়েছে।
রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, দীর্ঘ দিনের অশান্ত সাহেল অঞ্চলের দেশটিতে শান্তি চুক্তির সমর্থনে ২০১৭ সালে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই নিষেধাজ্ঞা নিয়ে মূলত কাজ করা গুরুত্বপূর্ণ।
এদিকে মার্কিন দূত রবার্ট উড বলেছেন, বিশেষজ্ঞ দিয়ে পর্যবেক্ষণ ছাড়া পুরো নিষেধাজ্ঞা প্রচেষ্টা অকার্যকর হয়ে পড়বে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত