অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

হাদিস থেকে শিক্ষা: উত্তম কাজ, স্বভাব ও আদবও ইমানের অন্তর্ভুক্ত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:০২

remove_red_eye

৫৪০

রাসুল সা. বলেছেন,

الإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ أَوْ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً فَأَفْضَلُهَا قَوْلُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَدْنَاهَا إِمَاطَةُ الأَذَى عَنِ الطَّرِيقِ وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ
ইমানের শাখা সত্তরটিরও কিছু বেশি অথবা ষাটটিরও কিছু বেশি। এর সর্বোচ্চ শাখা হচ্ছে ‘আল্লাহ ব্যাতিত ইলাহ নেই’ এ কথা স্বীকার করা, আর এর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। লজ্জা ঈমানের বিশেষ একটি শাখা। (সহিহ মুসলিম: ৩৫)

এই হাদিস থেকে যে ৩টি শিক্ষা আমরা পাই

১. ইমান অন্তরের সত্যায়ন ও মুখেও স্বীকার করা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। লজ্জা যা মূলত অন্তরের অবস্থা তা ইমানের অন্তর্ভুক্ত, আবার রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া যা বাহ্যিক নেক আমল তাও ইমানের অন্তর্ভুক্ত। ইমান নেক আমল করলে বাড়ে, গুনাহ করলে কমে। শুধু অন্তরের সত্যায়ন ইমান নয়। শুধু মুখের স্বীকৃতি ও অন্তরের সত্যায়নও ইমান নয়। আবার মুনাফিকদের মতো বিশ্বাসহীন নেক আমলও ইমান নয়। অন্তরের সত্যয়ন, মুখের স্বীকৃতি ও নেক আমল এই তিনের সমষ্টিই হলো ইমান।

২. এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ যে তিনি ইমানকে বহুসংখ্যক নেক কাজ ও স্বাভাবে বিভক্ত করেছেন। মুসলমানরা এই নেক কাজগুলো করে নিজেদের ইমান ও সওয়াব বাড়াতে পারে। ইমানের এই শাখাগুলোর মর্যাদা ও ‍গুরুত্বও সমান নয়। ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই’ বলা ইমানের এমন শাখা যা ছাড়া ইমান শুদ্ধই হয় না। বাবা মায়ের প্রতি সদাচার করা ইমানের শাখা যা ওয়াজি বা অবশ্য করণীয় আমল। লজ্জা ইমানের শাখা যা একটি উত্তম স্বভাব, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়াও ইমানের শাখা যা একটি শরঈ আদব।

৩. মুসলমানের বিশ্বাসগত, সামাজিক ও অর্থনৈতিক কাজগুলো ইমানের অন্তর্ভুক্ত। একজন মুমিন আল্লাহর সন্তুষ্টির জন্য, নবিজির সুন্নাত অনুসরণ করে যে কাজই করে তাই নেক আমল ও সওয়াবের কাজ। ইবাদতের পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবন যাপনের সাথে সম্পর্কিত বহু কাজ ও অভ্যাসও সওয়াবের কাজ হতে পারে উত্তম নিয়তের কারনে। উত্তম নিয়ত না থাকার কারণে এমন অনেক সওয়াব থেকে আমরা বঞ্চিত হই যা খুব সহজেই পেতে পারতাম।

সুত্র জাগো

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...