বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:১০
৩৬৩
ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ২০২১ সালের মার্কিন ক্যাপিটলে হামলায় ভূমিকার জন্য চরমপন্থী মিলিশিয়া গ্রুপ প্রাউড বয়েস’র দুই সিনিয়র সদস্যকে বৃহস্পতিবার বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।
আত্ম স্বীকৃত আধাসামরিক এই গোষ্ঠীর ফ্লোরিডার নেতা জো বিগসকে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র এবং অন্যান্য অভিযোগের জন্য ১৭ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়।
প্রাউড বয়েস’র ফিলাডেলফিয়া শাখার নেতা জাচারি রেহলকে একই অভিযোগে ১৫ বছরের জেল দেয়া হয়েছে।
ট্রাম্পের বারবার ব্যাপক ভোট জালিয়াতির ভিত্তিহীন অভিযোগের পর জো বাইডেনের নভেম্বর ২০২০ সালের নির্বাচনে বিজয় জোরপূর্বক উল্টে দেওয়ার জন্য তাদেরকে হামলার মূল ব্যক্তিত্ব বলে অভিহিত করেছেন প্রসিকিউটররা।
, হোয়াইট হাউসে একটি সমাবেশের পর ট্রাম্প সমর্থকদের নির্বাচনের ফলাফলের স্বীকৃতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ক্যাপিটলে মিছিল করার আহ্বান জানিয়েছিলেন এ কথা উল্লেখ করে বিচারক টিমোথি কেলি বৃহস্পতিবার বলেছেন, এটি ‘আমাদের আমেরিকানদের সবচেয়ে মূল্যবান শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ঐতিহ্য ভেঙে দিয়েছে। যা ছিল আমাদের সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর মধ্যে একটি।’
প্রসিকিউটরদের আহ্বান প্রত্যাখ্যান করেন বিচারক কেলি। কারণ, তারা ৩৩ বছর কারাদন্ডের আবেদন করেছিলেন। কিন্তু কেলি বলেছিলেন আক্রমণটি খুব কমই একটি সন্ত্রাসী কর্মকান্ড এবং বিগস বা রেহল কাউকেই হত্যা করেনি।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত