অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:০৪

remove_red_eye

৪২১

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে কেক কেটে বিএনপির ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। শুক্রবার (১সেপ্টেম্বার) বিকেলে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের বাস ভবনে প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা পালন করা হয়। দলের সিনিয়র সহ-সভাপতি আ,ন,ম আমিনুল ইসলাম মিন্টিজের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন মালতিয়া,পৌর বিএনপির সম্পাদক খারুলইসলাম সোহেল ,যুবদল সভাপতি আশ্ররাফুর রহমান দিপু ফরাজী, সামছুদ্দিন কাউছ ,যুবনেতা শহীদুল ইসলাম দুলাল, শ্রমিকনেতা আজাদ , মীর ছায়েদ ,হাবিব নেগাবান ,ছাত্রদল সভাপতি আলী মুর্তুজা  ওলামাদলের সভাপতি মাওলানা মহিবুল্যাহ প্রমূখ 

সভায় বক্তরা বলেন , শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের বৃহত্তর রাজনৈতিক দল। দেশের সকল সংকটে বিএনপির গৌরবময় ভূমিকা রয়েছে। জনগণের পাশে থেকে দলটি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। এদেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার পেতে আন্দোলন চলছে। নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জনগন রাজপথের ফয়সালায় সমর্থন জানাচ্ছে।তাই যতই টালবাহানা করা হোক না কেন বিএনপিকে রেখে এদেশে কোন নির্বাচন হতে পারে না। দেশবাসী আজ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সরকারের পতন সুনিশ্চিত বলেও মন্তব্য করেন বক্তারা। পরে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত শেষে আগামী দিনে বেগম খালেদাজিয়ার নেতৃত্বে তত্বাবধায়ক সরকারের দাবী আদায় করে আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রিয় ক্ষমতায় আনার জন্য অঙ্গিকার করেন দলীয় নেতা-কর্মীরা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...