চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে মার্চ ২০২০ রাত ০৩:৪৫
৯৮৪
চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে শশিভ‚ষন রহিমা ইসলাম কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে জোর পূর্বক মানষিক প্রতিবন্ধি ছেলের সাথে বাল্য বিয়ে দেওয়ার অভিযোগে আঞ্জুরহাট দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক কাজি শফিকুল ইসলাম এবং ওই ছাত্রির মা সাহনুর বেগম এবং মামা খালেক সর্দারকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
ওই ছাত্রি জানান, গত ২৮ ফেব্রæয়ারি শুক্রবার নজরুল নগর ইউনিয়নের সারিকখালি গ্রামে তাদের বাড়িতে তার মতের বিরুদ্ধে নাবালিকা হওয়া সত্যেও জোর করে ঢাকা মিরপুর ১ লালকুঠি বাজারের শাপলা হাউজে বসবাসকারি মো.সেলিম মিয়ার মানষিক প্রতিবন্ধি ছেলে স্বপন (১৭) এর সাথে তাকে বিয়ে দেয় তার মা সাহনুর বেগমসহ মামা খালেক সর্দার,করিম আলি সর্দার,খালাত ভাই মহফেল গাজী ও ঘটক হানিফ সর্দার।
ওই ছাত্রি আরোও বলেন, আমার মামারা প্রতিবন্ধি স্বপনের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে আমাকে স্বপনের সাথে বিয়ে দিয়ে দেয়। এবং আমাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ঢাকা লালকুঠির বাজারে প্রতিবন্ধি স্বপনের বাড়িতে নিয়ে যায়। ওই ছেলের বাড়িতে আমার জ্ঞান ফিরে আসার পরে আমি ডাক চিৎকার দিয়ে কান্না করি পরে তারা আমার মা এবং মামি সায়েরার সাথে আমাকে (৭মার্চ শনিবার) চরফ্যাশনে পাঠিয়ে দেয়। আমি এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, দ্বাদশ শ্রেনীর ওই ছাত্রী ও তার দুলাভাই সাইফুল ইসলাম বিষয়টি আমাকে জানালে বাল্য বিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৮ধারায় মামা খালেক সর্দারকে ১৫ হাজার তার মা সাহনুর বেগমকে ১০হাজার ও কাজি শফিকুল ইসলামকে ১০হাজার টাকা জরিমানা করে স্থানিয় ইউপি সদস্যের মাধ্যমে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এবং বাল্য বিয়ের সাথে জরিত বাকিদের আটকের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত