অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বঙ্গবন্ধু স্মরণে আবৃত্তি সন্ধ্যা শ্রাবণের শোকগাথা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৩ রাত ১১:১৯

remove_red_eye

৬০৯

 বাংলার কণ্ঠ প্রতিবেদক : শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণে আবৃত্তি সন্ধ্যা " শ্রাবণের শোকগাথা  অনুষ্ঠিত হয়েছে। ভোলা কাব্যাঙ্গন এর আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা প্রেসক্লাবে অনুষ্ঠিত আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান।
ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. এম এ মান্নানের সভাপতিত্বে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তির পাশপাশি বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ অপু, ভোলা থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন লিটন, উপজেলা শিল্পকলা একাডেমির সম্পাদক আবিদুল আলম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের অতনু করঞ্জাই, আবৃত্তি সমন্বয় পরিষদের মশিউর রহমান পিংকু, স্বরশ্রুতির বাপী আখন্দ, গ্রাম থিয়েটারের তালহা তালুকদার বাঁধন, অধ্যাপক বিল্লাল হোসেন জুয়েল, কবি হাওলাদার মাকসুদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুকে চিনতে হবে, তাঁর আদর্শকে বুকে ধারণ করতে হবে। "জয় বাংলা" মুক্তিযুদ্ধের শ্লোগান। এটা জানতে হবে।
কাব্যাঙ্গনের শিক্ষার্থীদের পাশাপাশি আবৃত্তি করেন ভোলার আবৃত্তি শিল্পীরা।  আবৃত্তি শিল্পী রেহানা ফেরদৌস, মশিউর রহমান পিঙ্কু, আবিদুল আলম, বাহাউদ্দীন। আসমা আক্তার সাথীর সঞ্চালনায় আবৃত্তিতে আরও অংশ নেয় কাব্যাঙ্গনের অতনু করঞ্জাই, মো এরশাদ, আসমা আক্তার সাথী, বাপ্পি আখন্দ, প্রণব চন্দ্র মহাজন, জাগ্রত বিশ্বাস, সিয়েনা তাসকিয়া, অহর্ষি করঞ্জাই, মাশর“রা তাসরিন মম, তাহমিদ হোসেন আরাফ, নিশাত ফারজানা প্রকৃতি।অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...