বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৪
৫৩৪
খুব সহজে বহন করা যায়। যেখানে খুশি রেখে কাজ করা যায়। এ কারণে ডেস্কটপের চেয়ে এখন ল্যাপটপের ব্যবহারই বেশি। তবে ল্যাপটপে প্রায়ই একটি সমস্যা দেখা দেয়। কাজ করতে করতে অনেক সময় দেখা যায় কি-বোর্ড কাজ করছে না। নির্দিষ্ট কোনো কি অথবা পুরো কি-বোর্ডই হয়তো আর চলছে না। জরুরি কাজের সময় এমনটা দেখা দিলে পড়তে হয় ঝামেলায়।
ল্যাপটপের কি-বোর্ডে এমনটা হলে সহজে এর সমাধান করতে পারবেন নিজেই। সার্ভিসিং সেন্টারে নেওয়ার আগে কয়েকটি কাজ করতে পারেন।এতে আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে-
>> ল্যাপটপের কি-বোর্ড কাজ না করলে প্রথমেই আপনার ল্যাপটপটি রিস্টার্ট করুন। এতে কাজ হতে পারে।
>> সাধারণত ধুলাবালি জমেই কি-বোর্ডের বেশি সমস্যা হয়। তাই কি-বোর্ডটি পরিষ্কার করুন। এছাড়া সব সময় চেষ্টা করুন কি-বোর্ডটি পরিষ্কার রাখার।
>> ওয়্যারলেস কি-বোর্ড ব্যবহার করলে খেয়াল রাখতে হবে ব্যাটারি ঠিক আছে কি না। ব্যাটারি বদলে দেখতে পারেন। এতেও কি-বোর্ডটি আবার সচল হতে পারে।
>> কম্পিউটার এবং হার্ডওয়্যারের ক্ষেত্রে ড্রাইভার খুব গুরুত্বপূর্ণ। তা আপডেট করা দরকার। সার্চ বক্সে গিয়ে ডিভাইস ম্যানেজার খুঁজে কি-বোর্ডে গিয়ে ডবল ক্লিক করতে হবে। তারপর ডানদিকে ক্লিক করে আনইনস্টল ডিভাইস করে নিতে হবে। পরে কম্পিউটার রিবুট করতে হবে। তখনই নতুন ড্রাইভার ইনস্টল হয়ে যাবে।
>> প্রথমে Windows+I ক্লিক করুন। এবার সেটিংসে যান। এবার আপডেট অ্যান্ড সিকিউরিটি> ট্রাবলশট> কি-বোর্ডে যেতে হবে। সেখান থেকে রান দ্য ট্রাবলশটারে যান। কিছুক্ষণ অপেক্ষা করলেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে।
>> উপরের কোনোটাতে কাজ না হলে এই পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। প্রথমে সেটিংসে গিয়ে ইসি অব অ্যাক্সেস> কি-বোর্ডে গিয়ে
ইউজার ফিল্টার কিস ব্যবহার করতে হবে। এখানে গিয়ে প্রয়োজনমতো এনাবেল বা ডিজেবল করে নিতে হবে।
>> বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় ডিভাইসে কোনো ম্যালওয়্যার বা ভাইরাস ঢুকলে তা কাজ করা বন্ধ করে দেয়। সেক্ষেত্রে ম্যালওয়্যার স্ক্যান করিয়ে নিন।
সুত্র জাগো
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক