অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তাইওয়ানে আঘাত হানতে যাচ্ছে টাইফুন হাইকুই

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৯

remove_red_eye

৩৮৪

টাইফুন হাইকুই রোববার সরাসরি আঘাত হানতে যাচ্ছে তাইওয়ানে। গত চার বছরের মধ্যে টাইফুন প্রথমবারের মতো তাইওয়ানে আঘাত হানছে ।
এ কারনে হাজার হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে । বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। বন্ধ করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান।
টাইফুনের প্রভাবে রোববার সকাল থেকেই ভারি বর্ষণ শুরু হয়েছে। ধারনা করা হচ্ছে বিকেল পাঁচটা নাগাদ এটি টাইটাঙে আঘাত হানবে। পূর্ব তাইওয়ানের পার্বত্যময় এ এলাকাটি কম জনবসতিময়।
সকাল নয়টা নাগাদ ঝড়টি তাইওয়ানের ১৮০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো এক সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছে।
আবহাওয়ার ব্যুরোর ডেপুটি ডাইরেক্টর ফং চিন তজু বলেছেন, এটি তাইওয়ানের বেশির ভাগ এলাকায় বাতাস, বৃষ্টি ও ঢেউয়ের হুমকি সৃষ্টি করবে বলে আশংকা করা হচ্ছে।
গতকাল থেকেই এটি শক্তি সঞ্চয় করছে উল্লেখ করে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
ঘন্টায় ১৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া টাইফুনটির কারনে রোববার দক্ষিণ ও পূর্ব তাইওয়ানের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া দুশোরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে সাতটি শহর থেকে ২৮ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তাইওয়ানের যেসব এলাকায় হাইকুই তীব্রভাবে প্রভাব ফেলবে বলে ধারনা করা হচ্ছে সেসব এলাকায় সৈন্য পাঠানো হয়েছে।
তাইওয়ানে ২০১৯ সালে বাইলু নামের সর্বশেষ বড়ো ধরনের টাইফুন আঘাত হানে। এতে একজন প্রাণ হারিয়েছিল।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...