অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ১৬৪ প্রবাসীর জন্য আতঙ্কে ৫ লক্ষ মানুষ!

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে মার্চ ২০২০ ভোর ০৪:০৩

remove_red_eye

১২৬৮

লালমোহন  প্রতিনিধি  : ভোলার লালমোহনে বিদেশ ফেরত ১৬৪ প্রবাসীর জন্য আতঙ্কে রয়েছে উপজেলার প্রায় ৫ লক্ষ মানুষ। এতে করে উপজেলার সাধারণ জনগণের মাঝে দেখা দিয়েছে উৎকণ্ঠা। এরা কতটুকু হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছে তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। পরিবারের সবার সাথে তারা মেলামেশা করছেন। যদিও এখন পর্যন্ত প্রবাসীদের কারো মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ চিহ্নিত হয়নি। তবুও স্থানীয়রা মনে করছেন, প্রবাসীরা এখন সকলের আতঙ্কের কারণ। এসব প্রবাসীদের তালিকা পুলিশের কাছে রয়েছে। করোনা ভাইরাসে লালমোহনবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে গত বৃহস্পতিবার ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন সংবাদ সম্মেলন করেছেন। এসময় তিনি প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে কেউ না মানলে প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে থানা থেকে একজন করে এসআইকে প্রবাসীদের পর্যবেক্ষণের জন্য দায়ীত্ব দেওয়া হয়েছে। এরা চেয়ারম্যান, ইউপি সদস্য ও চৌকিদারদের নিয়ে বিদেশ ফেরত এসব লোকদের হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য কাজ করছে। কেউ যদি হোম কোয়ারেন্টাইন অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন খান বলেন, হাসপাতালে করোনা নির্ণয়ের কোনো কিট এখন পর্যন্ত সরকারীভাবে সরবারহ করা হয়নি। তবে প্রবাসীদের ক্ষেত্রে তাদের অবস্থার ওপর নির্ভর করে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে।  যদি কেউ আক্রান্ত হয় তাহলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...