অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহন উপজেলা প্রশাসনের কাছে ব্যারাক হাউজ হস্তান্তর করল বাংলাদেশ নৌবাহিনী


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:০৪

remove_red_eye

৩৮০

লালমোহন প্রতিনিধি:  ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের কাছে গৃহহীন ও ছিন্নমূল পরিবারের জন্য নির্মিত ১২টি সেমিপাকা ব্যারাক হাউজ হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের কাছে এ ব্যারাক হাউজ হস্তান্তর করা হয়।
এ সময় বাংলাদেশ নৌবাহিনীর লে: কমান্ডার এম তৌহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিকনির্দেশনায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত¡াবধায়নে এ ব্যারাক হাউজসমূহ নির্মাণ করে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিটি ব্যারাকে ৫টি করে মোট ৬০টি ইউনিট রয়েছে। যার প্রতি ইউনিটে একটি করে পরিবার থাকতে পারবে। এর মধ্যে প্রতিটি ব্যারাকে রয়েছে পৃথক রান্নাঘর ও বাথরুমের সুবিধা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এরআগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাগেরহাট, ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজার জেলায় সর্বমোট ২২৭টি প্রকল্পে ৪,৪৮০টি ব্যারাক হাউজ নির্মাণ শেষে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করে বাংলাদেশ নৌবাহিনী। এসব ব্যারাকে আশ্রয় পেয়েছে ৩৩,৭৬৫টি গৃহহীন ও ছিন্নমূল পরিবার। এছাড়া বর্তমানে কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলের অধীনে জেলার স›দ্বীপ উপজেলায় ১৩৬টি প্রকল্পের নির্মাণকাজ চলমান রয়েছে। যা শেষ হলে আরও ৬৮০টি অসহায় পরিবারের বাসস্থান নিশ্চিত হবে।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...