লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১১:১০
২৭৭
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরমোল্লাজী এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- শফিউল্লাহ মাঝি, তার স্ত্রী মনেরা বেগম, ছেলে মো. জসিম, জসিমের স্ত্রী মিনারা ও বোন পারভীন। তারা বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা জানান, শফিউল্লাহ মাঝির সঙ্গে একই এলাকার মো. হোসেন গংদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এনিয়ে শফিউল্লাহ মাঝি গংরা আদালতে মামলা করলে দুই পক্ষকেই শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন আদালত। তবে রোববার সকালে ওই জমিতে ঘাস কাটতে যান শফিউল্লাহ মাঝির ছেলে মো. জসিম। এ সময় হোসেন তার ছেলে আবুল কালাম, নাতি নয়নসহ আরও কয়েকজন মিলে জসিমের ওপর হামলা চালায়। এ সময় জসিমকে বাঁচাতে তার বোন পারভীন এগিয়ে গেলে তাকেও মারধর করে গুরুতর আহত করে হামলাকারীরা।
এদিকে শফিউল্লাহ মাঝি গংদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করে নিজেই হামলার শিকার হয়েছেন বলে জানান আবুল কালাম।
এ বিষয়ে লালমোহন থানার এএসআই দীপক বলেন, জমি-জমা বিরোধের জেরে একটি হামলার ঘটনায় দুই পক্ষের লোকজনই থানায় এসেছিল। তবে কেউ লিখিত অভিযোগ করেনি।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক