বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১১:১৭
৪২৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জেলা তথ্য অফিস ভোলা এর আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ)’র আওতায় বোরহানউদ্দিনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের মানিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান-উজ্জামান । বিশেষ অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, এবং মানিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: ফারুক। সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন: ২০৪১ এর লক্ষ্যে ও অর্জনসমূহ এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয়, শিশুর পানিতে ডুবে মরা প্রতিরোধ, তথ্য অধিকার আইন, মানব পাচার, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেণ। এছাড়াও গত সোমবার, ০৪ সেপ্টম্বর ২০২৩ জেলা তথ্য অফিসের আয়োজনে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের সানুমিয়া বাড়ির উঠানে জেলা তথ্য অফিসারের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলার ভাইস্ চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল, বোরহানউদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষীকা রেখা বেগম, এবং মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুক সহ প্রমুখ।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক