বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৮
৪২৮
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন লিটন দাস। হ্যামস্ট্রিং ইনজুরির কারনে চলমান এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত।
জ¦রের কারনে এবারের এশিয়া কাপের শুরু থেকে খেলতে পারেননি লিটন। আজই প্রথম খেলতে নামছেন লিটন।
এদিকে, গতকালই বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছিলো পাকিস্তান। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।
এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে ৩৭ ম্যাচ খেলে ৫টিতে জয় ও ৩২টিতে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাইম, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামিম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল-হক, ফখর জামান, সালমান আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
সুত্র বাসস
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী
শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে কাজ করছে সরকার : সালাহউদ্দিন
২০ জুলাই কি এসএসসির ফল প্রকাশ হবে, কী বলছে শিক্ষা বোর্ড
রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার
সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন
ফের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি স্থগিত
বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৮
স্থানীয় নির্বাচন: তফসিলের ১ সপ্তাহের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা চায় ইসি
জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি
কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক