অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে জমির বিরোধ নিয়ে হামলায় ২ নারী আহত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে মার্চ ২০২০ রাত ০১:৫৫

remove_red_eye

৮১৮

চরফ্যাসন প্রতিনিধি  : চরফ্যাসনের আসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে গভীর রাতে প্রতিপক্ষের বসত ঘরে ঢুকে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত শাহ আলম’র স্ত্রী তাহেরা বেগম(৫৫) এবং তাদের পুত্রবধু আকলিমা বেগম(২১)চরফ্যাসন হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন গৃহকর্তী তাহেরা বেগম বলেন, ১৮মার্চ রাতের খাবার খেয়ে আমি পুত্রবধু আকলিমাকে নিয়ে ঘরের সামনের বারান্দায় ঘুমিয়ে পড়ি। রাত ৩টার দিকে একই এলাকার মোসলেহ উদ্দিন, আল আমিন, সাহাবুদ্দিন, আব্দুল্লাহ, আকতার এবং সবুজ বেড়া ভেঙ্গে আমাদের বসতঘরে প্রবেশ করে। এসময় আমাদের ঘুম ভেঙ্গে গেলে তারা আমাকে ও পুত্রবধুকে লাঠি দিয়ে মারধর করে এবং পুত্রবধু আকলিমাকে টানা হেচরা করে পরিধেয় বস্ত্র ছিড়ে ফেলে। আমাদের ডাক চিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে আসার আগেই তারা চলে যায়। এসময় আব্দুল্লাহ এবং আকতার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। ওই দিন আমাদের ঘরে পুরুষরা ছিলো না। সকালে স্বজনরা এসে আমাদেরকে চরফ্যাশন  হাসপাতালে ভর্তি করে।
তাহেরার স্বামী মো. শাহ আলম বলেন, আমাদের প্রায় ২একর জমি নিয়ে বিরোধের জের ধরে মোতাছিন বিল্লার ছেলেরা এঘটনা ঘটিয়েছে।
এ অভিযোগের বিষয়ে মোসলেহ উদ্দিন জানান, জমি নিয়ে বিরোধের ঘটনাকে কেন্দ্র করে আমাদেরকে ফাঁসানোর জন্য তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে এমন মিথ্যা অপপ্রচার করছে। আসলামপুর ইউপি চেয়ারম্যান মো.সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...