অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৩৭

remove_red_eye

৪৭৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মো. মোশারেফ হোসেন ওরফে মশু সিকদার (৪৫) নামে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বোরহানউদ্দিন থানার সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে তারা একই দাবিতে বোরহানউদ্দিন বাজারে বিক্ষোভ মিছিল করেছে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার (০১ সেপ্টেম্বর) রাত ৮ টার দি‌কে ছেলে শান্তর  সাথে বিরোধের জের ধরে পিতা মোশারেফ হোসেনকে একদল বখাটে যুবক  হাত মুখ  বেঁ‌ধে অ‌টো রিক্সায় উ‌ঠি‌য়ে নি‌য়ে মারধর করে গুরুতর আহত করেন। তাদের হাত থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুই দিন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেয়ার পর অবস্থার অকনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে গত রবিবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিন রাতেই নিহত মোশারেফের ছেলে শাকিল বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মো. গিয়াস উদ্দিন নামের এক আসামীকে গ্রেপ্তার করেন পুলিশ।
এ দিকে রবিবার মানববন্ধন চলাকালে মোশারেফ হোসেনের হত্যাকারীদের দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব‌্য রাখেন, বোরহানউ‌দ্দিন পৌরসভার ৬নম্বর ওয়া‌র্ডের সা‌বেক কাউ‌ন্সিলর বিশ্ব‌জিৎ দে হারু হাওলাদার, উপ‌জেলা স্বেচ্ছাসেবক লী‌গের সভাপ‌তি মোহাম্মদ আলী হীরা, পৌর শ্রমিকলীগ সভাপ‌তি আবুল কা‌শেম রা‌ড়ি, সাংগঠনিক সম্পাদক না‌জিম উ‌দ্দিন খোয়াজ প্রমূখ। এ সময় বক্তারা মোশারেফ হত্যা মামলার আসামীদের দ্রæত গ্রেপ্তার করা না হলে আরো ক‌ঠোর কর্মসূচী হুশিয়ারি দেন।
মানববন্ধন চলাকা‌লে বোরহানউ‌দ্দিন থানার পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল ক‌রিম রা‌জিব মানববন্ধনকারীদের সা‌থে সহমত প্রকাশ ক‌রে অপরাধী‌দের দ্রæত গ্রেপ্তারের আশ্বাস দেন।
তিনি আরো জানান, মোশারেফ হোসেন ওরফে মশু হত্যায় তার ছেলে শাকিল বাদী হয়ে ১১জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ অঘটনায় মো. গিয়াস উদ্দিন নামের এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অভ্যাহত রয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...