অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


মনপুরায় দিনে দুপুরে ব্যবসায়িকে বেঁধে দোকান ডাকাতি


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:০৮

remove_red_eye

৫৬৬

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় দিনে দুপুরে ব্যবসায়িকে বেঁধে ২ টি দোকান ডাকাতি করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল। এসময় ডাকাতরা দোকান মালিক মোঃ সালামকে দেশিয় অস্ত্রের মুখে মোটা দড়ি দিয়ে বেঁধে নগদ টাকা ও মুদি মালামাল লুটপাট করে নিয়ে যায়। এছাড়াও অপর একটি দোকানের টিনের বেড়া কেটে ১৫ বস্তা ইলিশ জাল, কন্টেইনার ও মাছ ধরা বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যায় বলে অভিযোগ সূত্রে জানা যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা এসে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় মুদি দোকান মালিক মোঃ সালামকে উদ্ধার করে। উক্ত ঘটনায় মনপুরা থানায় অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ২ টায় ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নতুন বাজার নামক স্থানে।
ডাকাতি হওয়া দোকানের মালিক মোঃ সালাম জানান, আমি যোহরের নামাজ পড়ে দুপুর ২ টার দিকে নতুন বাজারে অবস্থিত আমার দোকানে ঝাপ বন্ধ করে দরজা খোলা রেখে বসে ছিলাম। এসময় স্থানীয় বাসিন্দা লতিফ পাটওয়ারী (৫৫), তার ছেলে ইব্রাহিম (৩৭), ফরিদ পাটওয়ারী (৩০), শরীফ পাটওয়ারী (২৫), শাহাদাত (২২) ও স্থানীয় বাবুল (১৮) সহ সংঘবদ্ধ ডাকাত দল হাতে দা, লোহার শাবল ও লাঠিসোটা নিয়ে আমার দোকান ঘরে ঢোকে। আমার গলায় দা ধরে মুখ ও হাত পা বেঁধে ফেলে। এসময় তারা আমাকে বেদম মারধর করে। এবং আমার দোকানের ক্যাশবাক্সতে থাকা নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা, সোলারের ১ টি ব্যাটারী ও মুদি মালামাল লুটপাট করে নিয়ে চলে যায়। পরে বাজারের ব্যবসায়ীরা এসে আমার দোকানের মালামাল এলামেলো দেখায় আমার ঘরে ঢুকে আমাকে বাঁধা অবস্থায় উদ্ধার করে।
এদিকে অপর একটি দোকানের মালামাল লুট হওয়ার পেছনে উক্ত সংঘবদ্ধ চক্রটির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন দোকানের মালিক মোঃ হারুন সারেং।

এব্যাপারে হারুন সারেং জানান, আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়িতে যাই। পরে স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে দোকান লুট হওয়ার খবর শুনে নতুন বাজারে ছুটে আসি। এসে দেখি দোকানের পেছনের টিনের বেড়া কেটে আমার ১৫ বস্তা ইলিশ জাল, কন্টেইনার ও মাছধরার বিভিন্ন সরঞ্জামাদিসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল ডাকাতরা লুট করে নিয়ে যায়।  উক্ত ঘটনায় আমি মনপুরা থানায় অভিযোগ করেছি।
এদিকে অভিযোগ পেয়ে উক্ত ঘটনায় মনপুরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...