বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে মার্চ ২০২০ রাত ০২:০০
৮৮৫
দৌলতখান প্রতিনিধি :ভোলার দৌলতখানে বিদেশ ফেরত ৯৯ জন প্রবাসীর মধ্যে ২৯ জনের এখনও সন্ধান মেলেনি। প্রবাস থেকে দেশে ফিরে এরা আত্মগোপনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব প্রবাসী মার্চ মাসের ১ তারিখের পর বিভিন্ন সময়ে দেশে আসেন। স্বশরীরে সন্ধান পাওয়া গেছে এমন ১৩ জন ও তাদের সংস্পর্শে আসা আরও পাঁচ জনসহ ১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাক্তার মো: আনিসুর রহমান। এদিকে একটি সরকারি সংস্থা মধ্যপ্রাচ্যের সৌদি আরবসহ বিভিন্ন দেশ, ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, মালদ্বীপ ও ইউরোপের ইতালি থেকে ১ মার্চের পর ফেরত আসা ৯৬ জন পরে আরও ৩ জনসহ মোট ৯৯ জন প্রবাসীর একটি তালিকা উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষের হাতে দিলে এদের দ্রæত খুঁজে বের করতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের মধ্যে তোড়জোর শুরু হয়ে যায়। করোনা প্রতিরোধে গঠিত উপজেলা মাল্টি সেক্টরাল কমিটি, র্যাপিড রেসপন্স টিম, ইউনিয়ন ভিত্তিক করোনা প্রতিরোধ কমিটি ও স্বাস্থ্য কর্মীরা যৌথভাবে নেমে পড়েন এসব প্রবাসীদের খুঁজে বের করতে। এ পর্যন্ত ৭০ জনকে চিহ্নিত করা গেছে। এদের মধ্যে ৪১ জন ঝুঁকিপূর্ণ সময় অতিক্রম কেেছন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। বাকি ২৯ জনকে এখনও চিহ্নিত করা যায়নি। করোনা আক্রান্ত দেশ থেকে এসে এসব প্রবাসীরা আত্মগোপনে থাকায় এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকতা ডাক্তার মো: আনিসুর রহমান জানান, করোনা প্রতিরোধে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গঠিত কমিটি, স্বাস্থ্য বিভাগের কর্মী ও প্রয়োজনে আইনশৃংখলা বাহিনীর যৌথ তল্লাশির মাধ্যমে আত্মগোপনে থাকা বিদেশ ফেরতদেরকে খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত