অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে কেউ নজর রাখলে জানবেন যেভাবে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৬

remove_red_eye

৪১৪

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইনস্টাগ্রাম। নিজের ছবি, ভিডিও পোস্ট করছেন নিয়মিত। প্রিয়জনের সঙ্গে কাটানো কোনো বিশেষ মুহূর্ত ভিডিও করে রিলসে শেয়ার করছেন। অনেক ব্যবহারকারী রিলস ভিডিও থেকে মাসে আয় করছেন লাখ লাখ টাকা।

তবে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল কতটা নিরাপদে আছে তা খেয়াল রাখছেন তো? অনেকেই আছেন যারা অন্যের প্রোফাইলে গোপনে নজরদারি করে। যাকে ইংরেজিতে বলা হয় স্টক করা। হতে পারে আপনার প্রাক্তন আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে সারাদিন ঘোরাফেরা করছে। আপনার আনন্দের মুহূর্তের ছবি ভিডিও দেখছে। অনেকে এসব ছবি নিয়ে অবৈধ কাজেও ব্যবহার করে।

খুব সহজেই কিন্তু জানতে পারবেন গোপনে কেউ আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে নজর রাখছে কি না-

এই সুবিধা আপাতত বিজনেস অ্যাকাউন্টের জন্যই এনেছে ইনস্টাগ্রাম। তবে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে এটি জানা যাবে। বিজনেস প্রোফাইলে ভিজিটর অপশনে গিয়ে কারা কারা প্রোফাইল দেখেছে তা জানতে পারবেন। এমনকি তাদের সঙ্গে যোগাযোগও করতে পারবেন। আপনার সাধারণ অ্যাকাউন্টটি বিজনেস প্রোফাইলে বদলে নিয়ে স্টকারদের দেখতে পারবেন। কাজটি খুবই সহজ।

সাধারণ অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টে বদলাবেন যেভাবে-

>> ইনস্টাগ্রামের উপরে ডান দিকে একটি থ্রি লাইন ডট থাকবে।
>> সেই সেকশনে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ট্যাপ করতে হবে।
>> এখানে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস নামে একটি অপশনে ক্লিক করতে হবে।
>> এরপর সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ট্যাপ করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন।
>> বিজনেস প্রোফাইল তৈরি হয়ে গেলে প্রোফাইল পিকচারের ঠিক নিচে একটি ইনসাইটস অপশন থাকবে যেখানে ক্লিক করে স্টকারদের তথ্য পাবেন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...