অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বেশি দামে পণ্য বিক্রির দায়ে ৪০ ব্যবসায়ীর জরিমানা

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২২শে মার্চ ২০২০ সকাল ০৬:২৭

remove_red_eye

১৩০৩

অচিন্ত্য মজুমদার ॥ করোনা ভাইরাসকে কেন্দ্র করে ভোলা জেলার সদর, ও লালমোহন উপজেলায় মূল্য তালিকা না থাকা এবং চাল-পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে ৪০ ব্যবসায়ীকে চার লাখ ৮৭ হাজার টাকা অর্থদ- কেরছে ভ্রাম্যমান আদালত। শনবিার দিনব্যাপী জেলার সদর ও লালমোহন উপজেলায় পৃথক ৫টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সদরের ৩৩ ব্যবসায়ীকে ৩ লাখ ৮৭ হাজার টাকা ও লালমোহনে ৭ ব্যবসায়ীকে এক লাখ ৪০ হাজার টাকা অর্থদ- করা হয়। 

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাস ও নাদির হোসেন শামিম এর নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত ভোলা শহরের খালপাড় রোডে অভিযান চালায়। এসময় অতিরিক্ত দামে চাল বিক্রির অপরাধে ব্যবসায়ী মঞ্জুর মোরশেদকে ৭০ হাজার টাকা, মো. মিজানকে ৫ হাজার টাকা, মো. ইকবাল হোসেনকে ৫ হাজার টাকা, জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা, আব্দুর রাজ্জাক লাল মিয়াকে ১০ হাজার টাকা এবং অতিরিক্ত দামে পিয়াজ বিক্রির অপরাধে পিঁয়াজ ব্যবসায়ী মো. জামাল হোসেনকে ৩ হাজার টাকা, মো. জুয়েলকে ২ হাজার টাকা এবং মো. বাবুলকে ২ হাজার টাকা জরিমনা প্রদান করেন।

এছাড়া উপজেলার ব্যংকের হাট, ভেলুমিয়া, ভেদুরিয়া, ইলিশা, পরানগঞ্জ, বাংলাবাজার ও ঘুইংগারহাটে অভিযান চালিয়ে আরো ২৫ ব্যাসায়ীর ২ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী মেজিস্ট্রেট রেজয়ানা চৌধুরী, আকিব ওসমান, জিমরান মোহাম্মদ সায়েক, রিদওয়ানুল ইসলাম, সালে আহাম্মদ, নুসরাত ফাতেমা চৌধুরী ও মো: শামিম মিঞা।

অপরদিকে জেলার লালমোহন উপজেলায় লালামোহন বাজারের সদর রোডে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম অভিযান চালায়। এসময় অতিরিক্ত দামে চাল বিক্রির অপরাধে চাল ব্যবসায়ী মো: মনির বকসি, মো: নুরুল ইসলাম, উজ্জল চন্দ্র দাস, মো: মোফাজ্জল, মো: নুরুন্নবী ও মো: নান্নুকে ২০ হাজার টাকা করে ও মো: কামাল নামের এক মুদি ব্যবসায়ীকে ২০ টাকা জরিমানা প্রদান করা হয়।

এদিকে প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ভোলার মানুন। তারা মনে করছেন প্রশাসন এভাবে কাজ করছে আগামী দিনে অসাদু ব্যবসায়ীরা কোন অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করতে পারবে না।

ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, করোনা ভাইরাসকে কেন্দ্র করে কোনো ব্যবসায়ী চালা-পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বেশী দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। বাজার নিযন্ত্রন করতে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...