অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে বসত ঘরে ডাকাতি কুপিয়ে ২২ ভরি স্বর্ণালংকার ও  ৪ লক্ষাধিক টাকা লুট

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:১০

remove_red_eye

৬৯১

বাংলার কন্ঠ প্রতিবেদক:  ভোলার বোরহানউদ্দিনে রাতের আধারে বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।এসময় গৃহকর্তা নুরে আলম শিপনকে কুপিয়ে গুরুতর জখম করে তার ঘরে থাকা ২২ ভরি স্বর্ণ ও ৪ লক্ষাধিক নগদ অর্থ লুট করে ডাকাত দলের সদস্যরা।  শনিবার ৯ সেপ্টেম্বর দিবাগত রাতে ওই উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কেরামতগঞ্জ বাজারসংলগ্ন শানু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।  আহত অবস্থায় গৃহকর্তা শিপনকে বোরহানউদ্দিন উপজেলা হাসপাতালে  ভর্তি করা হয়।পরে বোরহানউদ্দিন মডেল থানায় শিপন নিজে বাদী হয়ে একটি ডাকাতির মামলা দায়ের করেন।    আহত শিপন জানান, শনিবার রাত ২ টায় মুখে গামছা প্যাঁচানো ৮-১০ জনের একটি ডাকাত দল তার বসতঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে তারাঁ শিপনের মুখে টর্চলাইটের আলো ধরে রাখে।এরপর হঠাৎ   ডাকাত দল তাকে মারাত্মকভাবে  পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর ডাকাতদল ঘরে থাকা নগদ ৪ লক্ষ ২০ হাজার টাকা ও ২২ ভরি ওজনের  স্বর্ণালংকার সহ ৩ টি স্মার্ট মোবাইল ফোন ও বাসার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।    বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো: মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনায় ভিক্টিম শিপন বাদী হয়ে একটি ডাকাতির মামলা দায়ের করেছে।তদন্ত চলমান।তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।   অন্যদিকে রবিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহুরুল ইসলাম হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, এ ঘটনায় বোরহানউদ্দিন মডেল থানায় অজ্ঞাত নামা আসামি করে একটি ডাকাতি মামলা করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...