বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৩৫
৭৯৪
একজন সংগীতশিল্পীর কাছ থেকে বিশেষ দিনে গানই হতে পারে সেরা উপহার। তাইতো দেশের শ্রোতানন্দিত শিল্পী কনকচাঁপা তার এবারের জন্মদিনে সেই শ্রেষ্ঠ উপহারটি দিতে ভুল করেননি।
দেশের তুমুল জনপ্রিয় শিল্পী কনকচাঁপা এবারের জন্মদিনে তার অসংখ্য ভক্ত-অনুরাগীদের নতুন একটি গান উপহার দিয়েছেন। তার ভক্তরাও গানটি লুফে নিয়েছেন। গানটি তার ফেসবুক পেজেও প্রকাশ করেছেন কনকচাঁপা।
কনকচাঁপার কণ্ঠের এ গানটির শিরোনাম, ‘যেখানে তোমার পৃথিবী মুখর’। দেশের বরেণ্য গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান গানটি লিখেছেন। এর সুর ও সংগীতায়োজন করেছেন কনকচাঁপার জীবনসঙ্গী সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান। গানটির অল্প কিছু অংশের ভিডিও কনকচাঁপা তার ফেসবুকে প্রকাশ করেছেন।
কণ্ঠশিল্পী কনকচাঁপা শুধু গান গেয়েই তৃপ্তি পান না। তিনি গানের পাশাপাশি অসহায় ও বিপন্ন মানুষের জন্য কাজ করেন। দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি আক্রান্ত মানুষের পাশে দাঁড়ান। তাকে এজন্য অনেকেই একজন মানবিক শিল্পী বলে থাকেন।
কনকচাঁপা এত বড় মাপের একজন শিল্পী হয়েও তিনি নিজেকে সাধারণ মানুষের কাতারের একজন ভাবেন। তাইতো তিনি নিজেকে কণ্ঠশ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন। তিনি সব সময় নিজেকে একজন ‘কণ্ঠশ্রমিক’ বলে পরিচয় দেন।
কনকচাঁপা সব ধরনের গান কণ্ঠে তুলে নিতে পারদর্শী। তবে চলচ্চিত্রের গান গেয়ে তিনি এদেশের অন্যতম প্লেব্যাক শিল্পী হিসেবে খ্যাতি লাভ করেছেন। শুধু তা-ই নয়, কনকচাঁপা দেশের নারী প্লেব্যাক কণ্ঠশিল্পীদের মধ্যেও সেরাদের একজন।
তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপার জন্মদিন আজ (১১ সেপ্টেম্বর)। জন্মদিনে প্রথম প্রহর থেকেই তিনি তার ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন। অনেকে মিডিয়াকর্মী এবং তার সহকর্মীরাও তাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
কনকচাঁপার কণ্ঠের গানগুলো শ্রোতাপ্রিয়তাই লাভ করেনি। অসংখ্য গাওয়া অনেক গান কালজীয় হয়েছে। এসব গানের মধ্যে রয়েছে, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘ছোট্ট একটা জীবন নিয়ে’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’, ‘তুমি আমার এমনই একজন’, ‘অনেক সাধনার পরে আমি’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘তোমায় দেখলে মনে হয়’, ‘এমন একটা দিন নাই’, ‘প্রেম হইলো রে বাবুই পাখির বাসা’ ‘আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনে এনেছি’ইত্যাদি।
চলচ্চিত্রের গানে অসামান্য অবদান রাখার জন্য কনকচাঁপা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। এছাড়া তিনি দেশে-বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মানায় ভূষিত হয়েছেন।
সুত্র জাগো
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত