অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বেলগোরোডে ইউক্রেনের দু’টি ড্রোন ভূপাতিত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৩৮

remove_red_eye

৪৪৩

রাশিয়া বলেছে, তারা  সোমবার বেলগোরোড অঞ্চলে সীমান্তের কাছে দু’টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। তবে হতাহতের তাৎক্ষণিক কোন খবর পাওয়া যায়নি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে দুটি মনুষ্যবিহীন ড্রোন ভূপাতিত করা হয়।
মন্ত্রণালয় টেলিগ্রামে পোস্ট বলেছে, ‘ডিউটিতে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা-এর দু’টি ইউএভি ড্রোনকে বেলগোরোড অঞ্চলে ধ্বংস করেছে। বেলগোরোডের আঞ্চলিক গভর্ণর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, বেলগোরোড শহরের উত্তর ও পশ্চিমে অবস্থিত ইয়াকোলেভস্কি জেলায় ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।
তিনি টেলিগ্রামে লিখেছেন ‘কোনও হতাহতের ঘটনা ঘটেনি। একটি ড্রোনের টুকরো একটি  বেসরকারী আবাসিক ভবনের কাছে রাস্তার উপর পড়েছিল। সমস্ত জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে।’
জুনের শুরুতে ইউক্রেন তার পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে ড্রোন হামলার হামলা মোকাবেলা করেছে। এসব ড্রোন বিক্ষিপ্তভাবে বিশেষত মস্কোর বেশ কয়েকটি ভবনকে ক্ষতিগ্রস্ত করেছে।
বৃহস্পতিবার রাতের বেলায় দক্ষিণ-পশ্চিম রাশিয়া ইউক্রেন সংঘাতে মস্কোর সামরিক বাহিনীর প্রধান অপারেশনাল হাব রোস্তভ-অন-ডনের উপরে দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...