অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


গ্রিণলাইনে যাত্রীদের তোপের মুখে বিদেশ ফেরত দুই যুবক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে মার্চ ২০২০ ভোর ০৪:১০

remove_red_eye

৭৫৪



বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা-ঢাকা নৌ রুটে  গ্রিণলাইনের যাত্রী হয়ে রোববার দুপুরে  আসা বিদেশ ফেরত দুই যুবক অপরাপর যাত্রীদের তোপের মুখে পড়েন। যাত্রীরা এদের আটকে রেখে হোম কোয়ারেন্টাইনে যেতে বাধ্য করেন। ওয়াটারবাস গ্রিণলাইন সকাল সাড়ে ৮টায় ঢাকার সদরঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছাড়ে। ওই দুই যুবক অবাদ ঘোরাফেরা করছিল। বিষয়টি সাধারন যাত্রীদের নজরে এলে তোলপাড় শুরু হয়। দেখা দেয় আতংক। গ্রিণলাইন স্টাফরাও এদের একটি কক্ষে আটকে রাখেন।  জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, লঞ্চযাত্রীরা বিষয়টি তাকে জানান।  বিদেশ ফেরত ওই দুইজন বিদেশ থেকে ফেরার পর ঢাকায় হোমকোয়ারেন্টাইনে না থেকে পালিয়ে আসেন। এদের বাড়ি ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায়। বিকালে এদের বিশেষ নজরদারিতে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। বাড়িতে এরা ১৪ দিন ঘরবন্দী থাকবেন। রবিবার বিকাল পর্যন্ত এই দুইজনসহ বিদেশ ফেরত ১৬ জনকে হোমকোয়ারেন্টাইনে না থাকার অপরাধে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...