বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২২
৩৬২
কভিড-১৯ মহামারী শিশুর দারিদ্র অবসানের লড়াইয়ে ব্যাপক মন্থরতা সৃষ্টি করেছে। এতে ৩৩ কোটি ৩০ লাখ শিশু এখনও চরম দারিদ্রের মধ্যে বাস করছে।
বুধবার প্রকাশিত ইউনিসেফের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
জাতিসংঘ শিশু তহবিল এবং বিশ্বব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, মহামারিটি পূর্বের পূর্বাভাসের চেয়ে ৩ কোটি কম শিশুদের চরম দারিদ্র্য থেকে মুক্তির দিকে পরিচালিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফলস্বরূপ প্রতি ছয়জনের মধ্যে একজন শিশু এখনও প্রতিদিন ২.১৫ ডলারের কম আয় সীমায় বাস করে।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে বলেছেন, ‘কভিড-১৯, সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক ধাক্কার প্রভাব থেকে জটিল সংকট অগ্রগতি স্থগিত করেছে এবং লক্ষ লক্ষ শিশুকে চরম দারিদ্র্যের মধ্যে ফেলে দিয়েছে।’
প্রতিবেদনের ফলাফল ২০৩০ সালের মধ্যে চরম শিশু দারিদ্র্য নির্মূল করার জন্য জাতিসংঘের উচ্চাভিলাষী লক্ষ্যের কাজগুলোতে বড় ধরণের আঘাত করেছে।
বিশ্বব্যাংকের দারিদ্র্য ও সমতা বিষয়ক গ্লোবাল ডিরেক্টর লুইস-ফেলিপ লোপেজ-কালভা এক বিবৃতিতে বলেছেন, ‘একটি বিশ্ব যেখানে ৩৩ কোটি ৩০ লক্ষ শিশু চরম দারিদ্র্যের মধ্যে বাস করে শুধুমাত্র মৌলিক চাহিদাই নয় বরং মর্যাদা, সুযোগ বা আশা থেকেও বঞ্চিত, কেবল অসহনীয়।’
প্রতিবেদনে দেখা গেছে, সাব-সাহারান আফ্রিকার ৪০ শতাংশ শিশু এখনও চরম দারিদ্র্যের মধ্যে বাস করে - বিশ্বের যে কোনও জায়গার চেয়ে এই হার সর্বোচ্চ।
দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, কোভিড-১৯ এবং জলবায়ু-সম্পর্কিত বিপর্যয়সহ বেশ কয়েকটি কারণ সাম্প্রতিক বছরগুলোতে সাব-সাহারান আফ্রিকায় চরম শিশু দারিদ্র্যকে বাড়িয়ে তুলেছে, এমনকি বিশ্বের অন্যান্য অঞ্চলে স্থিরভাবে হ্রাস পেয়েছে।
বিশ্বব্যাংক এবং ইউনিসেফ দেশগুলোকে শিশু দারিদ্র্য মোকাবেলায় অগ্রাাধিকার দিতে এবং সার্বজনীন শিশু সুবিধা কর্মসূচির সম্প্রসারণসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
সুত্র বাসস
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত