অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

উ.কোরীয় নভোচারীকে মহাকাশে পাঠাতে পুতিন ও কিমের মধ্যে আলোচনা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪১

remove_red_eye

৩৫৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং উত্তর কোরীয় নেতা কিম জং উন দেশটির একজন নভোচারীকে মহাকাশে পাঠানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। পুতিনের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন এবং কিম বুধবার রাশিয়ার একেবারে পূর্বে অবস্থিত একটি মহাকাশ কেন্দ্রে এ আলোচনা করেন।
রুশ বার্তা সংস্থা ‘তাস’ এবং ‘রিয়া নভোস্তি’ দিমিত্রি পেসকভের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘উত্তর কোরিয়া ইচ্ছা করলে তাদের একজন নভোচারীকে প্রশিক্ষণ দিয়ে মহাকাশে পাঠানোর বিষয় নিয়ে আমরা কথা বলেছি।’
যদি এমনটা ঘটে, তাহলে উত্তর কোরিয়া প্রথম মহাকাশে নভোচারি পাঠাবে।
কিম এমন এক সময় রাশিয়া সফর করছেন যখন পুতিন পশ্চিমা দেশগুলোর দ্বারা একঘরে হয়ে পড়া দেশগুলোর নেতাদের নিয়ে জোট জোরদার করার চেষ্টা করছেন।
এ দুই নেতা ভোস্তোচনি কসমোড্রোমে মিলিত হন। ক্রেমলিন প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় যে কিম পৌঁছানোর পরপরই তারা উৎসাহের সাথে করমর্দন করেন।
তারপর দুই নেতা আলোচনায় বসার আগে আঙ্গারা এবং সয়ুজ-২ স্পেস রকেট লাঞ্চার গুলোর সমাবেশ এবং লঞ্চ সুবিধা গুলো পরিদর্শন করেন।

সুত্র বাসস

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...