লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:০০
৪০৯
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে তেঁতুলিয়া নদীতে মাছ ধরা নৌকায় ঘুমন্ত জেলেদের উপর মালবাহী কার্গোর ধাক্কায় ৬ জেলেসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসয়ম ৫ জেলে জীবিত উদ্ধার হলেও জিহাদ নামে এক জেলের মৃত্যু হয়। বুধবার রাত ৩টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত জেলে জিহাদ ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সজ্জল বাড়ির শাজাহান সজ্জলের ছেলে।
লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, কার্গোর ধাক্কায় ট্রলার ডুবে এক জেলের মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া ৫ জেলেদের মধ্যে দেলোয়ার হোসেন, বিল্লাল, হানিফ, মারুফসহ অপর একজন নদীতে পড়ে আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জেলেরা জানান, তেঁতুলিয়া নদীতে বুধবার রাতে মাছ ধরতে নামে তারা। এক পর্যায়ে ট্রলারে ঘুমিয়ে পরে সকলে। রাত ৩টার দিকে একটি মালবাহী কার্গো তাদের ট্রলারের দিকে ছুটে আসতে দেখে চিৎকার করে ৫জনে নদীতে ঝাঁপিয়ে পড়ে। কার্গোটি ট্রলারের ইঞ্জিন রুমে ঘুমিয়ে থাকা জিহাদকেসহ ধাক্কা দিলে ট্রলার ভেঙ্গে ডুবে যায়। এতে তার মৃত্যু হয় বলে উদ্ধার পাওয়া জেলেরা জানান।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত