অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে সম্পত্তি নিয়ে ছেলের হামলায় পিতা-মাতা গুরুতর আহত

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:৩৭

remove_red_eye

৩৩৯

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় পিতা-মাতার উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় পিতা বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২/৩জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। আহতদেরকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, তজুমদ্দিন  উপজেলার চাচড়া ইউনয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আবুল কালাম (৭০)। তার ছেলে রিয়াজ উদ্দিন (৩৭) তার পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। সে সময় ঢাকায় ব্যবসা করার জন্য পিতার নিকট থেকে ২ লক্ষ টাকা হওলাত নেয়। পরবর্তীতে পিতা তার টাকা ফেরত চাইলে ছেলে রিয়াজ বিভিন্ন তালবাহানা শুরু করেন। পাওনা টাকা ও জমিজমা নিয়ে পিতা-পুত্রের মধ্যে বিরোধ চলছিলো আগে থেকেই। বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বিচার হওয়ার পরও বিভিন্ন সময় ছেলে পিতাকে হুমকি-ধামকি প্রদান করতেন। কিছুদিন পূর্বে রিয়াজ তার পরিবারসহ ঢাকা থেকে এসে পিতা আবুল কালামের বসত ঘর দখলের চেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় রিয়াজের নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসন্ত্র নিয়া আবুল কালামকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। হামলায় তার শরীরের বিভিন্ন অংশে ফুলা জখম হয় এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুল ভেঙ্গে যায়। পরে তার ডাকচিৎকার শুনে তার স্ত্রীসহ অন্যরা আগাইয়া আসলে স্ত্রীর পরনের কাপড় টানাহেচড়ার মাধ্যমে শ্লীলতাহানি করে এবং তার গলায় থাকা ৮ আনা স্বর্ণের চেইন নিয়ে যায়। পরে আহতদেরকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আবুল কালাম (৭০) ও তার স্ত্রী রওশনা বেগম (৬০)। এ ঘটনায় আহত আবুল কালাম বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২/৩জনকে আসামী করে তজুমদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, ছেলে মো. রিয়াজ উদ্দিন (৩৭), ছেলে বউ মোসা. বিবি লতিফা (৩৫), নাতি মো. আরিফ হোসেন (১৯), কালামের চাচাতো ভাই মো. কুট্টি মিয়া।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, মারামারির ঘটনায় এক পক্ষ একটি লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...