অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার ইলিশায় ব্লক ধসে একটি লঞ্চ ঘাট বন্ধ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:৪৬

remove_red_eye

১১১৪

মলয় দে : ভোলার ইলিশায় মেঘনা তীর সংরক্ষণের সিসি বøক আবারও নতুন  করে আরেকটি পয়েন্টে ধসে গেছে। এর ফলে  ইলিশা নদী বন্দরের দুই নম্বর লঞ্চ ঘাটের পল্টুনের হাই ওয়াটার র‌্যাম ব্লক থেকে বিচ্ছিন্ন হয়ে নদীতে পড়ে বন্ধ    হয়ে গেছে ওই ঘাটটি। এতে করে এই ঘাটটি নৌযান ও যাত্রীদের ব্যবহারের জন্য শুক্রবার  ১৫ সেপ্টেম্বর সকাল থেকে ওই বন্ধ করে দেয় বিআইডবিøটিএ কর্তৃপক্ষ ।
ইলিশা ঘাটের ইজারাদারের ম্যানেজার মো: মহসিন জানান, বৃহস্পতিবার রাত থেকে ইলিশা লঞ্চ ঘাটের দুই নম্বর পল্টুনের র‌্যামের বøক ধসে যায়। শুক্রবার এটি দেড় মিটারের মত ধসে দূরে চলে যায় পল্টুন। এতে করে যাত্রী পল্টুনে উঠা নামা করা অসম্ভব হয়ে পরে। পরে আমরা বিআইডবিøটিএ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। তারা  সকালে এই ঘাটটি বন্ধ ঘোষণা করেন।
তিনি আরো জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কর্নফুলী-৩,কর্ণফুলী-১৪, রাজারহাট বি, দোয়েল পাখি-১০, গ্রীনলাইন , তাসরিফ -১ ও তাসরিফ-২ এই লঞ্চগুলো ইলিশার এই দুই নম্বর ঘাটের পল্টুন দিয়ে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ও ঢাকা থেকে যাত্রী নিয়ে এ পল্টুনে ভিড়তো। তবে এখন বাকী যে দুটি ঘাট রয়েছে সে ঘাটগুলো দিয়ে যাত্রী চলাচল করছে।এছাড়াও তিনি এই ঘাটটি দ্রæত সংস্কারের দাবি জানান।
ভোলা বিআইডবিøটিএ এর সহকারী পরিচালক মো: শহিদুল ইসলাম জানান, বøক বাঁধ ধসের কারণে আমরা ইলিশা নদী বন্দরের দুই নম্বর লঞ্চ ঘাটের পল্টুনটি বন্ধ করে দিয়েছি। পানি উন্নয়ন বোর্ড আমাদের কাছে ১০ দিন সময় নিয়েছে। ওই সময়ের মধ্যে তারা ধসে যাওয়া স্থানে জিও ব্যাগ ফেলবে। তারপর আমরা আবারও দুই নম্বর ঘাটটি চালু করতে পারবো।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...