অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভারতকে হারিয়ে সপ্তম স্থান পুনরুদ্ধার করলো বাংলাদেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২৬

remove_red_eye

৪৪৪

এশিয়া কাপ সুপার ফোর পর্বের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে সপ্তম স্থান পুনরুদ্ধার করেছে  বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৪।  
সুপার ফোর পর্বে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে বাংলাদেশকে টপকে  সপ্তম স্থানে উঠেছিলো শ্রীলংকা। ২৪ ঘন্টার ব্যবধানে সপ্তম স্থান ফিরে পেলো টাইগাররা। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে নেমে গেল শ্রীলংকা। 
কাল এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারালে বাংলাদেশকে পেছনে ফেলে আবারও সপ্তমস্থানে উঠবে শ্রীলংকা। তখন শ্রীলংকার রেটিং পয়েন্ট হবে ৯৫ ও বাংলাদেশের হবে ৯৪। 
বর্তমানে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যে রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ১। কিন্তু শ্রীলংকার বিপক্ষে ফাইনালে ভারত জিতলে বাংলাদেশ-লংকানদের মধ্যে ব্যবধানে হবে ২ রেটিং পয়েন্ট। বাংলাদেশের ৯৪ই থাকবে, শ্রীলংকার হবে ৯২। 
গতরাতে বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় র‌্যাংকিংয়ে তৃতীয়স্থানে নেমে গেছে ভারত। একইদিন দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের চতুর্থ ওয়ানডে হেরে যাওয়ায় রেটিং পয়েন্ট হারিয়েছে অস্ট্রেলিয়াও। এতে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের সমান ১১৫ রেটিং পয়েন্ট থাকলেও ভগ্নাংশের হিসেবে এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। 
শ্রীলংকার বিপক্ষে ভারত জিতলে অস্ট্রেলিয়া-পাকিস্তানের সমান ১১৫ রেটিং পয়েন্ট হবে ভারতেরও। 
আর যদি সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় অস্ট্রেলিয়া, তাহলে আবারও ভগ্নাংশের হিসেবে এগিয়ে থেকে শীর্ষে উঠবে পাকিস্তান।

সুত্র বাসস

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...