অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে অজ্ঞান পার্টি লুটে নিলো টাকা-স্বর্ণালংকার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:০৪

remove_red_eye

৪৩৮

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে খাবার সঙ্গে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে বসতঘর থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে অজ্ঞান পার্টির সদস্যরা। শুক্রবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জ্ঞানন্দ কামলা বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির প্রভাষক মৃনাল চন্দ্র কামলার বসতঘর থেকে অজ্ঞান পার্টির সদস্যরা ৩ ভরি স্বর্ণ ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়।
ভুক্তভোগী মৃনাল চন্দ্র কামলা জানান, শুক্রবার সন্ধ্যার পর পরিবারের নারী সদস্যরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ১২ টাকার দিকে বাবা ও ছোট ভাইসহ আমরা রাতের খাবার খাই। এরপর রাত ৪ টার দিকে আমার ছোট ভাই রাজেশের স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন তার রুমের আলমেরি ও ড্রয়ার ভাঙা এবং কাপড়-চোপড় এলোমলো অবস্থায় পড়ে রয়েছে। পরে শনিবার ভোর বেলায় দেখা যায় ঘরের জানালা ভাঙা রয়েছে। ঘরে থাকা স্বর্ণ ও টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না।
তিনি আরো জানান, এ ঘটনা দেখে আমাদের ডাকাডাকি করার পরেও বাবা-ভাইসহ আমি ঘুম থেকে না উঠায় পরিবারের অন্যান্য সদস্যরা স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দেন। ওই পল্লী চিকিৎসক আসার পর আমি এবং আমার ভাইয়ের জ্ঞান ফিরে। তবে বাবার জ্ঞান না ফেরায় শনিবার দুপুরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে হয়েছে। এখন তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আমাদের ধারণা- অজ্ঞান পার্টির সদস্যরা খাবারের সঙ্গে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুট করেছে।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এ ধরনের কোনো ঘটনা সম্পর্কে আমাদের কেউ জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...