অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


শেখ হাসিনার নেতৃত্বের কারণে দেশে একের পর এক উন্নয়ন হচ্ছে : এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:০৯

remove_red_eye

৪০০

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরপ্রাপ্ত সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা ও একক গৃহ পরিদর্শন করেছেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার সকালে পৌরসভার লঞ্চঘাট আশ্রয়ণে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জমির দলিল হস্তান্তর ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি।
এসময় এমপি শাওন বলেন, শেখ হাসিনার সরকার দেশে শিক্ষা, স্বাস্থ্য, শতভাগ বিদ্যুৎ সংযোগ, রাস্তাঘাট নির্মাণ ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন করেছে। বাংলাদেশের এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে সবাইকে ভোট দিতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে দেশে একের পর এক উন্নয়ন হচ্ছে। দেশের সর্বস্তরের উন্নয়নের কারণে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে বিশ্ব। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমপি শাওন পরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বকনা বাছুর বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করেন।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...