বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৮
৪১২
‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ স্লোগানে আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী উদযাপিত হবে বিশ্ব পর্যটন দিবস ২০২৩। এ উপলক্ষে বাংলাদেশ ফ্যাস্টিভ্যালের আয়োজন করতে চলেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
আগামী ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিন ব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।
উৎসবে এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্ক, ট্যুরিস্ট-ভেসেল, ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এছাড়াও অংশগ্রহণ করবে বিভিন্ন জেলার পর্যটন পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। দেশব্যাপী পর্যটনের বিভিন্ন অফার ও আয়োজন থাকবে এ উৎসবে। দর্শনার্থীদের আকর্ষণীয় ট্যুর পরিকল্পনা করতেও এ উৎসব সহায়তা করবে।
এ উৎসবে থাকবে বিভিন্ন দেশের খাবারসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। দর্শনার্থীরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দয, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস, ঐতিহ্য, পুরাকীর্তি, পর্যটন সম্পদ সম্পর্কেও জানতে পারবেন। প্রতিটি জেলার আকর্ষনীয় পর্যটনের ছবি দেখার সুযোগ পাবেন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে চা পর্যটন, পর্যটক ও পর্যটন কেন্দ্রের নিরাপত্তা, আবাসন, পরিবহন, ডাটা ইনোভেশন, এসডিজি , পর্যটনে বিনিয়োগ সম্ভাবনা, পর্যটন খাতে মানব সম্পদ উন্নয়ন এবং পর্যটন শিল্পে নারীর অংশগ্রহন ইত্যাদি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। চারদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে গম্ভীরা, গাজী কালুর পট, পথ নাট্য, বাউল গান, পুথি পাঠ, কাওয়ালী ইত্যাদি।
বিশ্ব পর্যটন দিবস উদযাপনের এ উদ্যোগ প্রতিবছর একই সময়ে করার জন্য পরিকল্পনা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। উৎসব হবে একটি ফ্লাটফর্ম, যেখান থেকে দেখা যাবে তাঁত, জামদানি ও মসলিন কাপড় তৈরির কাজ। বাংলাদেশ ফ্যাস্টিভ্যাল বাংলাদেশের সকল ঐতিহ্যকে যেমন উপস্থাপন করবে তেমন অপরূপ বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়ানোর সকল সুযোগ সুবিধা তুলে ধরবে। সমৃদ্ধ বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পে বাংলার অপরূপ সৌন্দর্য নিয়ে সাজানো হবে এ উৎসব।
চারদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড ফ্যাস্টিভ্যাল, কারুশিল্প, পর্যটন সম্পদের প্রদর্শনীর আয়োজনে সকলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত