অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে সাপ্তাহিক হাট বন্ধ হোম কোয়ারেন্টাইনে ৫০ জন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২০ রাত ০৩:২৯

remove_red_eye

৮৭৮

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের সেবা দিতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক প্রস্তুত রাখা হয়েছে পাঁচশয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা দিতে ডাক্তারদের জন্য নেই পার্সনাল প্রটেকশন ইকুপমেন্ট (পি.পি.ই) পোষাক। ফলে এ উপজেলার সাধারণ মানুষের পাশাপাশি ডাক্তাররাও রয়েছেন করোনা আতঙ্কের মধ্যে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সুত্রে জানা যায়, নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) যেহেতু আমাদের দেশীয় রোগ নয়। এটি বিদেশ থেকে আসা ব্যক্তিদের থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। গত ২২ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে তজুমদ্দিনে ১২৮ জন বিদেশীর মধ্যে ৫০ জনকে সনাক্ত করা হয়েছে। বাকিরা কোথায় আছেন তাদের সনাক্ত করার কাজ চলছে।  সনাক্ত করা ৫০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। ইতোমধ্যে হোম কোয়ারেন্টাইন না মানায় সিরাজ ও মফিজ দ্ইু বিদেশ ফেরতকে ১৫ হাজার টাকা এবং করোনা ভাইরাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করায় ৮ ব্যবসায়ীর ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ কবির সোহেল বলেন, যেহেতু নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব দেশব্যাপী ছড়িয়ে পড়ছে তাই আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে হবে। আমাদের হাসপাতালে পার্সনাল প্রটেকশন ইকুপমেন্ট (পি.পি.ই) না থাকলেও আমরা সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, সাধারণ সর্দি, কাশি, গলাব্যথা,জ্বর, শরীর ব্যথা, হাঁচি ইত্যাদি উপসর্গ যদি হয় তাহলে হাসপাতালে না এসে বাড়িতে বসে হাসপাতালের সরকারী ০১৭৩০৩২৪৪২২ নম্বরে যোগাযোগ করলে তারা প্রয়োজনীয় চিকিৎসা দিবেন বলেও জানান
এদিকে জনসমাগম এড়াতে উপজেলা বিভিন্ন বাজারগুলোতে সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করে করে উপজেলা প্রশাসন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন বাজারে সপ্তাহে দুইদিন হাট বসে এসময় ঐসব স্থানে ব্যাপক লোক সমাগম হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাজারগুলোতে সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। তবে দৈনন্দিন বাজার খোলা থাকবে।

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

আরও...