তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৪৮
৪২০
তজুমদ্দিন প্রতিনিধি: ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে। এর মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও হয়রানিমুক্ত। শেখ হাসিনা তিন মেয়াদে প্রধানমন্ত্রী থাকায় আমরা উন্নয়নের শিখরে পৌছেছি। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তজুমদ্দিনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় এমপি শাওন এসব কথা বলেন।
তজুমদ্দিন উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে ভোলা -৩ সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ হল রুমে চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল'র সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা
প্রকৌশলী হাসনাইন আহমেদ, কৃষি অফিসার নাজমুল হুদা, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মো: রাসেল মিয়া, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু,জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে তিন দিনব্যাপী মেলা উদ্বোধন করেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন সেবা নিয়ে উন্নয়ন মেলায় মোট ১৭ টি স্টল অংশ গ্রহন করেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত