অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই মানুষ ক্ষমতায় দেখতে চায় : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৫২

remove_red_eye

৪০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নির্বাচন আসলেই অনেকে নড়েচড়ে বসে। কিভাবে দেশে অগ্নিসন্ত্রাস করবে, কিভাবে দেশকে অচল করবে, কিভাবে দেশকে অন্ধকারাচ্ছন্ন করবে তার পায়তারা করতে থাকে। কিন্তু এদেশের জনগণ এটা বুঝে গেছে। যারা সন্ত্রাসের সৃষ্টি করতে পারে, তারা জঙ্গিবাদ সৃষ্টি করতে পারে,যারা জ্বালাও পোড়াও সৃষ্টি করতে পারে, তারা ধ্বংস করার জন্য আছে , কিন্তু তৈরি করার জন্য, উন্নয়নের জন্য তারা নেই।

আজ  রবিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার নবনির্মিত দুলারহাট থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী  আরো বলেন,বাংলাদেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না, তারা আলোকিত বাংলাদেশ দেখতে চায়।প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কেই বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায়। মানুষ ভা‌লো ক‌রেই জানে দেশ‌কে এ‌গি‌য়ে নি‌য়ে যে‌তে হ‌লে নৌকার বিকল্প নেই। ২০০৮ সালে এ দেশকে ডিজিটাল বাংলাদেশ করেছিল বলেই তার সুফল মানুষ পাচ্ছে। ২০৪১ সালে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশে নিয়ে যাবে,স্মার্ট বাংলাদেশে মনোনীত করবে। আমরা একটি উন্নত বাংলাদেশের দিকে যাচ্ছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান  বিএনপির উদ্দেশ্যে বলেছেন,এদেশের জনগন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই ২০১৩/২০১৪ সালে সন্ত্রাসের মাধ্যমে যারা দেশকে অচল করতে চেয়েছিল তারা আবার একত্রিত হয়ে ঘোষণা দিচ্ছে নির্বাচন করতে দিবে না। আমরা স্পষ্ট বলতে চাই, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন‌ অনুষ্ঠিত হবে। কেউ যদি নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করে, তাহলে এদেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের অর্পিত দায়িত্ব পালন করবে।
দেশের বিচার ব্যবস্থার চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ন্যায়বিচারে বিশ্বাস করে। মানুষ যাতে স্বল্প সময়ে বিনা ভোগান্তিতে ন্যায় বিচার পায় সে ব্যবস্থা করে দিয়েছে।

ভোলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব‌। এছাড়া সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব মোঃ হোসেন, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান,  উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন কখন,চরফ্যাশন উপজেলা নিবার্হী কর্মকর্তা নওরীন হক  অন্যান্যরা।
এর আগে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত থানা ভবনের ফলোক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। পাশাপাশি ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ এমএম নজরুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন। এছাড়া প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় বোরহানউদ্দিন থেকে চরফ্যাশন হাইভোল্টেজ বিদ্যুৎসঞ্চালন লাইন ও চরফ্যাশনে গ্রিড সাবস্টেশন কাজের উদ্বোধন করেন।





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...