অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


তজুমদ্দিনের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৯ জেলের কারাদন্ড


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২০ রাত ০৩:৩৩

remove_red_eye

৮০২

তজুমদ্দিন  সংবাদদাতা : ভোলার তজুমদ্দিনে মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২১ জেলেকে আটক করেছে প্রশাসন। এসময় ১০ হাজার মিটার জাল ও ২টি নৌকা জব্দ করা হয়। আটককৃত ২১ জেলের মধ্যে ১৯ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
থানা অফিসার ইনজার্চ এস এম জিয়াউল হক জানান, রবিবার দিবাগত রাত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম ও মৎস্য অফিসার আমির হোসেন নেতৃত্বে পুলিশ ও কোষ্টগার্ড মেঘনার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালান। এসময় তজুমদ্দিন ও বোরহানউদ্দিনের মেঘনা মোহনায় মাছ ধরার অবস্থায় দুটি নৌকা ও ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ২১ জেলেকে আটক করা হয়। সোমবার দুপুরে আটককৃত জেলে মোসলে উদ্দিন (২৯), ইসমাইল (৩২), জামাল (২৪), ফরহাদ হোসেন (২০), মালেক (৩০), জিয়াউদ্দিন (২৭), রুহুল আমিন (৩৫), মোঃ ইব্রাহিম (৩৫), হেলাল (২৪), সুজন (২০), হাবিবুল বাশার (২৫), খোকন (৩২), রাছেল (২১), আল-আমিন (২০), হুমায়ুন (২০), সিরাজ (৩৫), মোস্তাফিজ (২৫), মোঃ জামাল উদ্দিন (২৮), জামাল (৩০) প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশ্রাফুল ইসলাম। এদিকে বয়স কম হওয়ায় রাজিব (১২) ও সজিব (৯) কে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়। আটকৃতরা বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন বলেন, আটককৃত ১০ হাজার মিটার জাল রাতেই পুড়ে ধ্বংস করা হয় এবং নৌকা ২টি প্রশাসনে হেফাজতে রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞার ২ মাস যাতে কেউ নদীতে মাছ ধরতে না পারে সেজন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।







আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...