তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে মার্চ ২০২০ রাত ০৩:৩৩
৭৬৮
তজুমদ্দিন সংবাদদাতা : ভোলার তজুমদ্দিনে মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২১ জেলেকে আটক করেছে প্রশাসন। এসময় ১০ হাজার মিটার জাল ও ২টি নৌকা জব্দ করা হয়। আটককৃত ২১ জেলের মধ্যে ১৯ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
থানা অফিসার ইনজার্চ এস এম জিয়াউল হক জানান, রবিবার দিবাগত রাত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম ও মৎস্য অফিসার আমির হোসেন নেতৃত্বে পুলিশ ও কোষ্টগার্ড মেঘনার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালান। এসময় তজুমদ্দিন ও বোরহানউদ্দিনের মেঘনা মোহনায় মাছ ধরার অবস্থায় দুটি নৌকা ও ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ২১ জেলেকে আটক করা হয়। সোমবার দুপুরে আটককৃত জেলে মোসলে উদ্দিন (২৯), ইসমাইল (৩২), জামাল (২৪), ফরহাদ হোসেন (২০), মালেক (৩০), জিয়াউদ্দিন (২৭), রুহুল আমিন (৩৫), মোঃ ইব্রাহিম (৩৫), হেলাল (২৪), সুজন (২০), হাবিবুল বাশার (২৫), খোকন (৩২), রাছেল (২১), আল-আমিন (২০), হুমায়ুন (২০), সিরাজ (৩৫), মোস্তাফিজ (২৫), মোঃ জামাল উদ্দিন (২৮), জামাল (৩০) প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশ্রাফুল ইসলাম। এদিকে বয়স কম হওয়ায় রাজিব (১২) ও সজিব (৯) কে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়। আটকৃতরা বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন বলেন, আটককৃত ১০ হাজার মিটার জাল রাতেই পুড়ে ধ্বংস করা হয় এবং নৌকা ২টি প্রশাসনে হেফাজতে রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞার ২ মাস যাতে কেউ নদীতে মাছ ধরতে না পারে সেজন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক